লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো সফর বিজয়ের, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়

বুধবার (২৯ জুলাই) নন্দনামে অবস্থিত মেট্রো সদর দফতরের কার্যক্রম পর্যালোচনার জন্য তিনি একটি মেট্রো ট্রেনে ভ্রমণ করেন বিজয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। মেট্রো সম্প্রসারণ, পরিকাঠামো ও যাতায়াত ব্যবস্থা খতিয়ে দেখতে অভিনব উদ্যোগ নিলেন তিনি। বুধবার (২৯ জুলাই) নন্দনামে অবস্থিত মেট্রো সদর দফতরের কার্যক্রম পর্যালোচনার জন্য তিনি একটি মেট্রো ট্রেনে ভ্রমণ করেন বিজয়। আর সেই যাত্রার জন্য তাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে দেখা যায়। মসনদে বসার পর থেকেই তামিলনাড়ুর উন্নয়নে নজর দিচ্ছেন বিজয় এবং তাঁর টিভিকে সরকার।

সাধারণ মানুষদের যাতে যাতায়াত, পড়াশোনা, স্বাস্থ্য-সহ কোনও কিছুতে যাতে কোনও সমস্যা না হয়, সেই নিয়ে ক্রমাগত কাজ করছে তাঁর সরকার। তবে এদিন মুখ্যমন্ত্রী হয়ে সাধারণ মানুষদের সঙ্গে মিশে তাঁর টিকিট কেটে ট্রেনে ওঠার বিষয়টি সকলকে মুগ্ধ করেছে। সফরের সময়ে বিজয় চেন্নাইয়ের মেট্রো রেলের পরিকাঠামোর বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। নিত্যযাত্রীদের সুযোগ-সুবিধা, স্টেশন রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য, সমস্ত বিষয় খতিয়ে দেখেছেন। শহরের গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL)-এর কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

 

এছাড়া বাস, শহরতলির রেল পরিষেবা, অটো-রিক্সা এবং অন্যান্য পরিবহন ব্যবস্থা উন্নত করার উপায় নিয়েও আলোচনা করেছেন। বলেছেন, তাঁর রাজ্যের নিত্যযাত্রীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সেটাই তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া বিজয় মেট্রো সফরের সময়ে নিত্যযাত্রীদের সঙ্গেও কথা বলেছেন। তাঁদের যাতায়াতে সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়ে বহু যাত্রী অনলাইনে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। নিজে পায়ে হেঁটে গিয়ে রাজ্যের গণপরিবহন ব্যবস্থা খতিয়ে দেখায়, বিজয়ের প্রশংসা করেছেন সকলে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল