‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে পাল্টা পদক্ষেপ নিল আমেরিকা। মার্কিন সামরিক ইরানের একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা পুনরায় শুরু করার সুযোগ করে দিতে বোমা হামলা অভিযান স্থগিত করার পর ইরানের বিরুদ্ধে আমেরিকার এটিই প্রথম বড় হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, স্থানীয় সময় রাত ৮টা নাগাদ হামলা শুরু হয়।

ইরানের এই হামলার চেষ্টার পর হোয়াইট হাউসে কড়া প্রতিক্রিয়া দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। ট্রাম্প বলেন, ‘এবার আমাদের পালা। ওদের উচিত শিক্ষা দেওয়া হবে। আমরা ওদের ওপর প্রবল আঘাত হানব। ওদের চরম মূল্য দিতে হবে।’ ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না তা সময়ই বলে দেবে, তবে এর আগে কঠোর সামরিক জবাব দেওয়ার কথা স্পষ্ট ভাবে বুঝিয়ে দেন তিনি। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তাদের বক্তব্য, একটি বিমানঘাঁটি এবং একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। মার্কিন সামরিক বাহিনীর মতে, সবগুলো ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে।

আরও পড়ুন: কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

আইআরজিসি আরও জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে চাপ ও হুমকি অব্যাহত থাকলে তারাও প্রতিরোধমূলক পদক্ষেপ চালিয়ে যাবে। একইসঙ্গে ওয়াশিংটনকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে, আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির দিকে অবৈধ পথ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের