কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের কমনওয়েলথ গেমস থেকে ভারতের ঘরে এসেছে একাধিক পুরষ্কার। দেশের নাম উজ্জ্বল করছেন ভারতীয় খেলোয়াড়রা। এবার কমনওয়েলথ গেমসের ইতিহাসে নিজের নাম খোদাই করতে দিলীপ মহাদু গাভিতের সময় লেগেছিল মাত্র ১০.৭১ সেকেন্ড। সেই সোনালী মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর এই যাত্রাটি ছিল বহু বছরের প্রচেষ্টার ফল। গ্লাসগোর এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়, মহারাষ্ট্রের গ্রাম থেকে উঠে আসা ২২ বছর বয়সী এই যুবক তার জীবনের সেরা দৌড়টি উপহার দিয়ে পুরুষদের ১০০ মিটার টি৪৭ ইভেন্টে ১০.৭১ সেকেন্ডের গেমস রেকর্ড করে জিতে নিয়েছেন সোনার পদক। তা পরেই ভারতের উল্লাস দ্বিগুণ হয়ে যায় কারণ মহম্মদ বাসিল মোরসিংগানাকাথ ১০.৮৩ সেকেন্ডে ফিনিশ লাইন অতিক্রম করে  জিতে নিয়েছেন রূপোর পদক।

ইংল্যান্ডের কেভিন সান্তোস ১০.৮৫ সেকেন্ডে খেলা শেষ  করে ব্রোঞ্জ পদক জিতেছেন। তবে এই রাতটি ছিল ভারতীয় জুটির, যারা কমনওয়েলথ গেমসের প্যারা অ্যাথলেটিক্সে দেশবাসীকে অন্যতম সেরা একটি মুহূর্ত উপহার দিয়েছিলেন।  এই জয়ের ফলে গ্লাসগো গেমসে ভারত  তৃতীয় স্বর্ণপদক  অর্জন করেছে। এর আগে ভারোত্তোলনে মীরাবাই চানু এবং মহিলাদের এফ৫৭ শট পুটে শর্মিলা ধনকর  সোনা জিতেছেন। নতুন এই দুটি পদক নিয়ে ভারত তিনটি সোনা, নয়টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে।  

কে এই দিলীপ মহাদু গাভিত? 

নাসিকের কাছের এক গ্রামে জন্ম নেওয়া গাভিত শৈশবে এক দুর্ঘটনায় তার বাম হাত হারান।  উন্নত চিকিৎসার  সুযোগ না থাকার কারণে তাঁর হাতটি বাঁচানো সম্ভব হয়নি।  মহারাষ্ট্রের গ্রামে বেড়ে ওঠার সময় উন্নতমানের ক্রীড়া পরিকাঠামোর সুযোগও ছিল সমানভাবে দুর্লভ, যার ফলে অ্যাথলেটিক্সে ক্যারিয়ার গড়াটা তাঁর কাছে  স্বপ্ন বলেই মনে হতো। তবে সেই স্বপ্ন সে পূরণ করেছে। প্যারা অ্যাথলেটিক্সে নামার আগেও গাভিত অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন। তিনি পুনেতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমসে দুটি এবং অনূর্ধ্ব-১৮ পর্যায়ে সুস্থ-সবল ক্রীড়াবিদদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে আরও একটি পদক জিতেছিলেন। গাভিত  ২০২১ সাল পর্যন্ত ওপেন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার পর ভারতের অন্যতম উজ্জ্বল প্যারা অ্যাথলেট হিসেবে উঠে আসেন। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা