লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল (‘দ্য পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬)। যদিও বিল পাসের আগেই ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। সংসদের দুই কক্ষে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মোদি সরকার। রাতেই এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘’পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ মিটল’।

গত মে মাসেই ফাঁস হয়েছিল নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন। ফলে ওই পরীক্ষা বাতিল করে জুনে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে তাতে সমালোচনার হাত থেকে রেহাই মেলেনি এনটিএ ও শিক্ষা মন্ত্রকের কর্তাদের। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ২০ জুন থেকে যন্তরমন্তরে ধর্নায় বসে সদ্য গঠিত ককরোচ জনতা পার্টির সদস্যরা। ওই আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। শেষ পর্যন্ত ইস্তফা দিতে হয় ধর্মেন্দ্র প্রধানকে। পড়ুয়া ও অভিভাবকদের ক্ষোভ প্রশমনে তড়িঘড়ি করে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল আনার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন বিলে জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত অপরাধীদের জন্য বেশ কিছু কড়া বিধান রাখা হয়েছে। প্রশ্নফাঁসে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। শুধু তাই নয়, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য তৈরি করা হবে ফাস্ট ট্র্যাক কোর্টও।

গত সোমবার লোকসভায় পেশ হয় ‘দ্য পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬। বুধবার (২৯ জুলাই) তুমুল হইচইয়ের পরে ধ্বনিভোটে পাশ হয় বিল। বৃহস্পতিবার  রাজ্যসভায় বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। বেশ কয়েক ঘন্টা ধরে আলোচনার পরে ধ্বনিভোটে বিল পাশ হয়। সংসদের দুই কক্ষে বিল পাস হওয়ার পরে অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তিনি সম্মতি দিলেই আইনে পরিণত হবে।

সংসদের উচ্চ কক্ষে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরে রাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘গত কয়েক দশক ধরে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরনের প্রশ্নফাঁসের সমস্যা হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বার বার বিপন্ন হচ্ছে। দেশব্যাপী, রাজ্য এবং কেন্দ্রের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন অনিবার্য। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আবশ্যক হয়ে পড়েছে।’ প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘প্রশ্নফাঁস যারা ঘটাচ্ছে, এই ধরনের কোনও গোষ্ঠীকে বরদাস্ত করা হবে না। আমরা সংসদে বিল পেশ করেছিলাম। সংসদের দুই কক্ষেই অনেক সদস্য এই সংক্রান্ত আলোচনায় যোগ দিয়েছেন। দুই কক্ষে বিলটি পাস হয়েছে। পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ মিটল। এই ধরনের কাজ চলতে থাকবে। আসুন আমরা সকলে মিলে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি’।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী