হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতাল চত্বরে নেশাজাতীয় দ্রব্যের বিক্রি ও ব্যবহার রুখতে কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি, গুটখা, পান বা মদের দোকানের অনুমতি দেওয়া হবে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করে এই নিয়ম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি হাসপাতাল চত্বরে গুটখা বা পান খাওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালের অন্তর্বিভাগে (আইপিডি) ভর্তি রোগীদের মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ আনা হচ্ছে। শুধুমাত্র চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার স্বার্থে প্রয়োজন হলে স্বাস্থ্যকর্মী এবং নার্সরা মোবাইল ব্যবহার করতে পারবেন। বিশেষ করে মহিলা রোগীদের গোপনীয়তা ও শালীনতা বজায় রাখতে আইপিডিতে ছবি তোলা বা ভিডিও রেকর্ডিং রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি তিন দিনের পূর্ব মেদিনীপুর সফরে জেলার একাধিক হাসপাতাল ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। রবিবার অর্থাৎ আজ তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসন, স্বাস্থ্য আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। হাসপাতালের পরিচ্ছন্নতা, অগ্নি-নিরাপত্তা, রোগী ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

পরিদর্শনের ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্টও তৈরি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আপাতত হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। তবে ভবিষ্যতে চিকিৎসক, নার্স বা কর্মীদের কাজে গাফিলতি, অনিয়ম কিংবা হাসপাতাল চত্বরে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৭

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…