৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ব্রড পিকে তুষারধসের ঘটনায় শেষ পর্যন্ত উদ্ধার হল নির্মল পুরজার দেহ। তবে তাঁর সঙ্গে নিখোঁজ হওয়া আরও পাঁচ পর্বতরোহীর খোঁজ এখনও মেলেনি। ৮,০৫১ মিটার উচ্চতার ব্রড পিকে অভিযান চালাচ্ছিলেন বিশ্বের পরিচিত নেপালি পর্বতারোহী নির্মল পূরজা। গত বৃহস্পতিবার আচমকাই ভয়াবহ তুষারধস নেমে আসে। মুহূর্তের মধ্যে বিপর্যয়ের মুখে পড়ে গোটা দল। দুর্ঘটনার পর শুক্রবার সকাল থেকে শুরু হয় উদ্ধার অভিযান। প্রথমে চার জনের দেহ উদ্ধার করা হয়। কিন্তু নির্মল পুরজা-সহ আরও ছয় জনের কোনও সন্ধান পাওয়া যায়নি।

রবিবার (২ অগস্ট) প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় উদ্ধারকারীরা নির্মল পূরজার দেহ খুঁজে পান। পাকিস্তানের অ্যালপাইন ক্লাব জানিয়েছে, ওই স্থান থেকে কিছু দূরে আরও তিনটি মরদেহ দেখা গিয়েছে। তবে এখনও তাঁদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দেহগুলি উদ্ধার করে জাপানিজ ক্যাম্পে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন নির্মল পুজারা। নেপালের তিনটি শীর্ষ সংস্থা এলিট এক্সপেড, সেভেন সামিটস এবং ইমাজিন নেপাল যৌথভাবে অভিযানের আয়োজন করেছিল। দলে পাকিস্তান, নেপাল, আমেরিকা, ওমান ও চিনের পর্বতারোহী এবং শেরপারা ছিলেন।

আরও পড়ুন: রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

জিপিএস ট্র্যাকারের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৭ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে তুষারধস নামে। নিখোঁজ মার্কিন পর্বতারোহী ম্যালোরি গেইস কয়েক সেকেন্ডে প্রায় ৫৪৩ মিটার নিচে ছিটকে পড়েন। অন্যদিকে ওমানের নাধিরা আল হারথি প্রায় ১,৬৫১ মিটার নিচে তলিয়ে যান। বাকি নিখোঁজদের খুঁজতে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী