কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের খবর এতদিন ছিল একেবারে গোপন। আচমকাই প্রকাশ্যে এল বিয়ের ছবি, আর তাতেই চমকে গেলেন অনুরাগীরা। অভিনেত্রী চার্লি চৌহান ও ভারতীয় ক্রিকেটার রমনদীপ সিং এখন স্বামী-স্ত্রী। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গুরুদ্বারে শিখ রীতি মেনে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়া পেজ থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। এরপর থেকেই চার্লি ও রমনদীপের বিয়ের ছবি এবং অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত নিয়ে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। এতদিন নিজেদের সম্পর্ক আড়ালে রাখায় তাঁদের বিয়ের খবর অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।

বিয়ের দিন অভিনেত্রীকে দেখা যায় চোখধাঁধানো লাল লেহেঙ্গা-চোলিতে। পোশাকজুড়ে ছিল ভারী সোনালি কারুকাজ। মাংটিকা, নাকফুল, গলার হার এবং চুড়িতে সম্পূর্ণ হয়েছিল তাঁর সাজ। অন্যদিকে, রমনদীপ বেছে নিয়েছিলেন আইভরি রঙের ভারী কাজ করা শেরওয়ানি। মাথায় ছিল লাল পাগড়ি। বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে একসঙ্গে নাচতেও দেখা যায়। তাঁদের হাসি, আনন্দ এবং একে অপরের সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলি ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। তারকা থেকে শুরু করে ভক্ত সকলেই নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

আরও পড়ুন: জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

টেলিভিশন জগতে চার্লি চৌহানের পরিচিতি তৈরি হয় এমটিভি রোডিজ ৭-এর মাধ্যমে। পরে ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’-তে অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। নাচের রিয়্যালিটি শো ‘নাচ বালিয়ে’-তেও অংশ নিয়েছিলেন চার্লি। সেই সময় কুনওয়ার অমরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যথেষ্ট চর্চা হয়েছিল। যদিও পরবর্তীতে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে, রমনদীপ সিং ঘরোয়া ক্রিকেটে পঞ্জাবের হয়ে খেলেছেন। আইপিএলেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এবং তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ক্রিকেটপ্রেমীদের মধ্যে পরিচিত নাম। এবার ক্রিকেটের মাঠের বাইরের জীবনে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। চার্লি ও রমনদীপের গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। নতুন জীবনের জন্য তাঁদের রইল অনেক অনেক শুভেচ্ছা।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র