জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

Share:

নিজস্ব প্রতিনিধি: শালবনী জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে হাজির হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শনিবার অর্থাৎ আজ সকাল ৯ টা ৫৪ মিনিট নাগাদ তিনি ভবানী ভবনে পৌঁছন। সিআইডি আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে। এর এক দিন আগেই তাঁর নিউ আলিপুরের বাড়িতে হাজিরার নোটিস পৌঁছে দিয়েছিল তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশ অনুযায়ী, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা।

শালবনী থানায় দায়ের হওয়া জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় সুমিতের নাম উঠে আসে। তাঁকে খুঁজতে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও পুলিশ গিয়েছিল। রাতে ওই বাড়িতে তল্লাশি চালানো হলেও সুমিতের সন্ধান মেলেনি বলে জানা যায়। এরপর তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়। গ্রেফতারির আশঙ্কায় একাধিক মামলায় আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হন সুমিত। চাকরি সংক্রান্ত দুর্নীতির একটি মামলায় কলকাতা হাইকোর্ট তাঁকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দেয়। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী সংস্থার সামনে আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

আরও পড়ুন: সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

এরপর হাইকোর্টের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সুমিত। শীর্ষ আদালত পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দেয়। একই সঙ্গে তদন্তে সহযোগিতা করার কথাও জানানো হয়। সেই নির্দেশের পরই শনিবার সিআইডির সামনে হাজিরা দিলেন তিনি। এদিকে সুমিতের বিরুদ্ধে এখনও আরও দুটি মামলা রয়েছে। ওই দুই মামলায় গ্রেফতারির আশঙ্কা দেখিয়ে হাইকোর্টে ফের রক্ষাকবচ চেয়েছেন তিনি। মামলাগুলির দ্রুত শুনানির আবেদনও করা হয়েছিল। তবে শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেনি। আদালত জানিয়ে দেয়, নির্ধারিত তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে। দীর্ঘদিন সুমিতের কোনও সন্ধান না পাওয়ায় তাঁকে ঘিরে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। আদালত থেকে পৃথক মামলায় রক্ষাকবচ পাওয়ার পর শুক্রবার ফের তাঁর বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়ে আসে সিআইডি। অবশেষে সেই নির্দেশ মেনে শনিবার ভবানী ভবনে পৌঁছে তদন্তকারীদের মুখোমুখি হলেন অভিষেকের আপ্তসহায়ক।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল