থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  থানার চৌহদ্দি থেকে উধাও আস্ত একটি ট্রাক। পুলিশকর্মীদের চোখ এড়িয়ে কড়া নিরাপত্তায় মোড়ানো এলাকায় এই ঘটনা কীভাবে ঘটল তা নিয়েই উঠছে প্রশ্ন । ট্রাক চুরির ঘটনায়  তোলপাড় শুরু হয়েছে। থানার মধ্যে রাখা একটি ট্রাক আচমকাই গায়েব হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো হতবাক তদন্তকারীরাও।  তবে বড় ট্রাক উধাও হওয়ার পরে থানার ওসি যে মন্তব্য করেছেন তা  আরও অবাক করার মতো। 

বিহারের মুঙ্গের জেলায় পুলিশের হেফাজতে থাকা একটি ১৮ চাকার ট্রাক থানার চত্বর থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খনি বিভাগ ট্রাকটি বাজেয়াপ্ত করে  এবং ১১ লক্ষ ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা করে। হঠাৎ উধাও হওয়ার আগে ট্রাকটি প্রায় এক মাস থানায় ছিল। এই ঘটনাটি পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরেও প্রশ্ন তুলেছে। ঘটনার সূত্রপাত গত ৩ জুলাই। মুঙ্গেরের মুফাসিল থানা এলাকার তেলিয়া তালাবের কাছে  খনি দফতরের আধিকারিকরা তল্লাশি চালিয়ে একটি ১৮ চাকার ট্রাক আটক করেন। ট্রাকটিতে পাথরকুচি বোঝাই ছিল এবং নির্ধারিত সীমার তুলনায় অতিরিক্ত মাল পরিবহনের অভিযোগ ওঠে। নিয়মভঙ্গের কারণে  জরিমানাও করা হয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী ট্রাকটি মুফাসিল থানার চত্বরে রাখা হয়। অর্থাৎ, বাজেয়াপ্ত করা ট্রাকটি পুলিশের হেফাজতে থাকার কথা ছিল।  প্রায় এক মাস পর  অন্য একটি গাড়ি আটক করে থানায় নিয়ে এলে বিষয়টি সামনে আসে।  থানায় থাকা বাজেয়াপ্ত যানবাহন পরিদর্শনের সময় আধিকারিকরা লক্ষ্য করেন, ৩ জুলাই আটক করা ওই ১৮ চাকার ট্রাকটি সেখানে নেই। এত বড় একটি যান কীভাবে থানার চত্বর থেকে বেরিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন: কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

ঘটনার বিষয়ে মুঙ্গেরের পুলিশ সুপার সৈয়দ ইমরান মাসুদকে  জানানো  হলে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং খনি দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন। খনন দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ট্রাকটি থানার এক পুলিশকর্মীর কাছে হস্তান্তর করা হয়েছিল এবং এর রসিদও রয়েছে। অন্যদিকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, ট্রাকটি সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য ছিল না। মুঙ্গেরের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্তে ডিএসপির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি  সংশ্লিষ্ট দফতরকে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজ ট্রাক উদ্ধারে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?