ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফুকেত-দিল্লিগামী বিমানে দুর্ঘটনা থেকে শিক্ষা। এবার সব পাইলটদের ডোপ টেস্ট বাধ্যতামূলক বলে ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। আজ, বৃহস্পতিবার এই বিমান সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, ‘আপনারা জানেন যে, এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই ভারতের ডিজিসিএ (DGCA)-র নির্ধারিত সমস্ত নিয়মকানুন ও শর্তাবলী পুরোপুরি মেনে চলে। এই নিয়মগুলি ইউরোপ ও আমেরিকার মতো বিশ্বের অন্যান্য প্রধান বিমান চলাচল নিয়ন্ত্রণকারী অঞ্চলের প্রচলিত নিয়মের মতোই। তা সত্ত্বেও, আমরা এখন মনে করছি যে এর চেয়েও আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে আমাদের। তাই, আমরা আমাদের সংস্থার সকল পাইলটের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ লাগু করছি। এমন কোনও নিষিদ্ধ পদার্থ বা ওষুধের উপস্থিতি আছে কি না, তা যাচাই করার জন্য একটি ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছি। যা প্রচলিত বিধিনিষেধ অনুযায়ী অনুমোদিত নয়। সকল পাইলটকে এই ডোপ টেস্ট করাতেই হবে।’ ইতিমধ্যেই এই নির্দেশ সংক্রান্ত একটি চিঠি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পাঠিয়ে দিয়েছে সকল পাইলটের কাছে।

আরও পডুন: পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটকে কেন্দ্র করে দুদিন আগেই বিস্ফোরক তথ্য সামনে আসে। গত ৫ আগস্ট ফুকেত থেকে দিল্লিগামী বিমানটি অবতরণের কিছুক্ষণ আগেই টার্বুল্য়ান্সের মধ্যে পড়েছিল। সেই টার্বুল্য়ান্সে পড়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে গিয়েছিল যাত্রীবাহী বিমানটি। যার ফলে বিমানে থাকা যাত্রী সহ ক্রু সদস্যরা আহত হয়েছিলেন। সেই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটের চালক ও ক্রু সদস্যদের প্রোটোকল মেনে ডোপ টেস্ট করা হয়েছিল। সূত্রের খবর, সেই ডোপ টেস্টে এক পাইলট উত্তীর্ণ হতে পারেননি। যার ফলে ওই পাইলটকে শাস্তি হিসেবে বসিয়ে দেওয়া হয়েছিল। দুদিন আগে ফের ওই পাইলটের ডোপ টেস্ট করা হয়। তাতেও উত্তীর্ণ হতে পারেননি তিনি। উল্টে তাঁর রক্তে পাওয়া গিয়েছিল গাঁজার নমুনা। যাকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গোটা ঘটনার তদন্তভার গিয়েছে এএআইবির কাছে। ডিজিসিএ নজরদারি চালাচ্ছে। এয়ার ইন্ডিয়াও অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে। তার মাঝেই পাইলটদের বর্তমান শারীরিক অবস্থা জানতেই সকলের ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা। যাতে ভবিষ্যতে ফুকেত থেকে দিল্লিগামী বিমানের মতো পরিস্থিতি না হয়।

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী