পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

গুরুদ্বারেই ভিতরে তলোয়ার দিয়ে হামলা শিরোমণি আকালি দলের প্রধান ও পঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলকেl

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! গুরুদ্বারেই ভিতরে তলোয়ার দিয়ে হামলা শিরোমণি আকালি দলের প্রধান ও পঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলকেl জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার (১৩ অগস্ট) মহারাষ্ট্রের নান্দেদের মাতা সাহেব কৌর এলাকার একটি গুরু দ্বারের ভিতরে নিহাং কিরপান নামক একটি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে তাঁকে। তিনি গুরুদ্বারে পৌঁছনো মাত্রই তাঁর উপর হামলা চালানো হয়। ঘটনার পরেই তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, হামলায় সুখবীর সিংহ বাদলের ডান হাতে সামান্য আঘাত লেগেছে। একটি ভাইরাল ভিডিওতে তাঁর ডানহাতে একটি হলুদ কাপড় জড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তিনি নিরাপত্তা বেষ্টিত ছিলেন। তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মহারাষ্ট্রের যশোসাই হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানা গিয়েছে, তাঁকে বাঁচাতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন তাঁর নিরাপত্তা দলে নিযুক্ত পুলিশ ইন্সপেক্টর সন্তোষও। ঘটনার পরেই পুলিশ হামলাকারীকে আটক করে পুলিশ এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও তদন্ত চলছে।

নান্দেদ জেলার জেলা শাসক বলেছেন, ‘আজ সুখবীর সিংহ বাদল ব্যক্তিগত সফরে গুরুদ্বারে গিয়েছিলেন। নির্ধারিত সময় অনুযায়ি, তাঁকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছিল। হঠাৎ একজন ব্যক্তি তাঁর উপর তলোয়ার দিয়ে হামলা চালায়। তাঁকে তৎক্ষণাৎ আটক করে পুলিশ।’ তবে সুখবীর সিংহ এই প্রথমবার হামলার শিকার হলেন, তা নয়। সুখবীর সিংহ বাদল হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের ছেলে। ২০২৪ সালের ডিসেম্বরে, বাবর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর প্রাক্তন সন্ত্রাসী ও খালিস্তানি কর্মী নারায়ণ সিংহ চৌরা স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারে বাদলকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় বাদল একটি ধর্মীয় শাস্তির অংশ হিসেবে মন্দিরের প্রবেশদ্বারে ‘সেবাদার’ হিসেবে কর্মরত ছিলেন। তবে ঘটনায় তিনি কোনও ভাবে রক্ষা পেয়ে গিয়েছিলেন।

বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ পুলিশ

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক