নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের একটি মন্তব্যকে ঘিরে আপত্তি ওঠে। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারীরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

অভিযোগ, নেতাজির স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন অনন্ত মহারাজ। এমনকি আজাদ হিন্দ ফৌজ নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর বৃহস্পতিবার রাজ্য সরকার তাঁর বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে। এর পরেই সমাজমাধ্যমে ভিডিয়োবার্তা দিয়ে দুঃখপ্রকাশ করেন অনন্ত। তিনি জানান, নেতাজি সম্পর্কে তাঁর মন্তব্য অনিচ্ছাকৃত ছিল এবং তাতে কেউ মানসিক ভাবে আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিক ভাবে দুঃখিত। তবে সেই ক্ষমাপ্রার্থনার পরেও তাঁর বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ থামেনি।

আরও পড়ুন: ‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

কোচবিহারের পুলিশ সুপার মনীশ জোশি জানিয়েছেন, গত ৭ অগস্ট কোচবিহারের ১০ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা অনন্তের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নেতাজিকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, এ ধরনের মন্তব্য বা পোস্ট বরদাস্ত করা হবে না এবং আইন সবার জন্য সমান। সেই পরিস্থিতিতে অনন্ত মহারাজের বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক