‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবিভূষণ সম্মান হাতছাড়া হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুরবদল। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। ফেসবুকে প্রকাশিত ভিডিয়োয় তিনি বলেন, ‘নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত’।

সম্প্রতি নেতাজি সম্পর্কে একাধিক মন্তব্য করেছিলেন অনন্ত মহারাজ। তাঁর দাবি ছিল, শুধুমাত্র মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু বা কংগ্রেসের আন্দোলনের ফলেই দেশ স্বাধীন হয়নি। কোচবিহারের মহারাজার ভূমিকা ইতিহাসে যথাযথ গুরুত্ব পায়নি বলেও দাবি করেন তিনি। এমনকী নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠনের ক্ষেত্রে সুযোগের অপব্যবহার করেছিলেন বলেও মন্তব্য করেন বিজেপি সাংসদ। তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশের মধ্যেও দেখা দেয় ক্ষোভ।

আরও পড়ুনঃ অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্ট জানিয়েছিলেন, নেতাজিকে অপমান করা হলে তা বরদাস্ত করা হবে না। এরপর বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করা হয়। প্রথমে অবশ্য নিজের মন্তব্যের পক্ষে সাফাই দেন তিনি। দাবি করেন, তিনি নেতাজিকে অপমান করেননি, ইতিহাসে থাকা তথ্যই তুলে ধরেছেন। তবে সম্মান প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই সেই অবস্থান থেকে সরে এসে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেন তিনি।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল