Skip to content
  • কলকাতা
  • রাজ্য
    • আলিপুরদুয়ার
    • উত্তর চব্বিশ পরগনা
    • উত্তর দিনাজপুর
    • কালিম্পং
    • কোচবিহার
    • জলপাইগুড়ি
    • ঝাড়গ্রাম
    • দক্ষিণ চব্বিশ পরগনা
    • দক্ষিণ দিনাজপুর
    • দার্জিলিং
    • নদিয়া
    • পশ্চিম বর্ধমান
    • পশ্চিম মেদিনীপুর
    • পুরুলিয়া
    • পূর্ব বর্ধমান
    • পূর্ব মেদিনীপুর
    • বাঁকুড়া
    • বীরভূম
    • মালদহ
    • মুর্শিদাবাদ
    • হাওড়া
    • হুগলি
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • টলিউড
    • বলিউড
    • ধারাবাহিক
  • বিবিধ
    • রান্নাবান্না
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি-বাণিজ্য
    • ভ্রমণ
    • রাশিফল
    • আনন্দময়ী
      • আজকের দশভূজা
      • গ্রামবাংলার পুজো
      • তারাদের পুজো
      • তাহাদের কথা
      • পুজো বাজার
      • পুজো ভ্রমণ
      • বনেদিবাড়ির পুজো
      • মহালয়া
    • ফোটো স্টোরি
  • কলকাতা
  • রাজ্য
    • আলিপুরদুয়ার
    • উত্তর চব্বিশ পরগনা
    • উত্তর দিনাজপুর
    • কালিম্পং
    • কোচবিহার
    • জলপাইগুড়ি
    • ঝাড়গ্রাম
    • দক্ষিণ চব্বিশ পরগনা
    • দক্ষিণ দিনাজপুর
    • দার্জিলিং
    • নদিয়া
    • পশ্চিম বর্ধমান
    • পশ্চিম মেদিনীপুর
    • পুরুলিয়া
    • পূর্ব বর্ধমান
    • পূর্ব মেদিনীপুর
    • বাঁকুড়া
    • বীরভূম
    • মালদহ
    • মুর্শিদাবাদ
    • হাওড়া
    • হুগলি
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • টলিউড
    • বলিউড
    • ধারাবাহিক
  • বিবিধ
    • রান্নাবান্না
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি-বাণিজ্য
    • ভ্রমণ
    • রাশিফল
    • আনন্দময়ী
      • আজকের দশভূজা
      • গ্রামবাংলার পুজো
      • তারাদের পুজো
      • তাহাদের কথা
      • পুজো বাজার
      • পুজো ভ্রমণ
      • বনেদিবাড়ির পুজো
      • মহালয়া
    • ফোটো স্টোরি
  • Trending
দুগ্গা এল

দশ বছর পর বদলাল Instagram-এর লেখা লোগো, নতুন ডিজাইন নিয়ে নেটপাড়ায় হাসাহাসি

By - Ritika Biswas

  • August 14, 2026
  • 11:39 am

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ইন্সটাগ্রাম’ বদলেছে আর নেটপাড়ায় শুরু হয়েছে হাসাহাসি! প্রায় এক দশক পর নিজেদের পরিচিত লেখা লোগো বা ওয়ার্ডমার্কে বড়সড় বদল আনল ইনস্টাগ্রাম। নতুন ডিজাইনকে আধুনিক করার চেষ্টা হলেও তা নিয়ে ইতিমধ্যেই মিম ও ট্রোলের বন্যা বইছে। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার। বদলানো হয়নি ইনস্টাগ্রামের মূল অ্যাপ আইকন। পরিবর্তন এসেছে শুধু ‘Instagram’ লেখা ওয়ার্ডমার্কে। প্রায় ১০ বছর একই ধরনের কার্সিভ স্টাইল ব্যবহারের পর এবার সেই লেখার ধরনেই এসেছে নতুনত্ব।

নতুন ডিজাইনটি পুরোপুরি হাতের লেখার মতোও নয়, আবার সাধারণ প্রিন্ট ফন্টের মতোও নয়। পুরনো স্টাইলের সঙ্গে আধুনিক ফন্টের মিশেল দেখা যাচ্ছে। সংস্থার দাবি, নতুন ওয়ার্ডমার্ক দেখতে আরও পরিষ্কার এবং সমসাময়িক। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির বক্তব্য, অ্যাপের উপরে থাকা এই ওয়ার্ডমার্ক প্রায় এক দশক ধরে একই ছিল। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেটিকে নতুনভাবে সাজানোর প্রয়োজন হয়েছিল। কিন্তু নতুন ডিজাইন সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। অনেক ব্যবহারকারীর চোখে অক্ষরগুলির নতুন গঠন বেশ অদ্ভুত লেগেছে। কেউ কেউ মজা করে নতুন নামটিকে ‘Instagzam’ বলেও ডাকছেন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে একের পর এক মিম।

আরও পড়ুন: ৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

Reddit-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নতুন ওয়ার্ডমার্ক নিয়ে চলছে আলোচনা। কেউ বলছেন, আগের ডিজাইনই বেশি আকর্ষণীয় ছিল। আবার কারও মতে, নতুন ফন্টটি অনেক বেশি পরিপাটি এবং আধুনিক। ২০১৬ সালে ইনস্টাগ্রাম তাদের ভিজ্যুয়াল পরিচয়ে বড় পরিবর্তন এনেছিল। সেই সময় ক্যামেরা আইকনটিকেও নতুন রঙিন রূপ দেওয়া হয়েছিল। এরপর পুরনো কার্সিভ লেখাটিই ধীরে ধীরে ইনস্টাগ্রামের ব্র্যান্ড পরিচয়ের অংশ হয়ে ওঠে। তাই এত বছর পর শুধুমাত্র লেখার ধরন বদলালেও ব্যবহারকারীদের কাছে সেটি বড় পরিবর্তন হিসেবেই ধরা পড়েছে। তবে এটিকে সম্পূর্ণ রিব্র্যান্ডিং বলা যাচ্ছে না। অ্যাপের মূল ক্যামেরা আইকন এবং সামগ্রিক ব্র্যান্ড পরিচয় এখনও বহাল রয়েছে। নতুন ওয়ার্ডমার্ক নিয়ে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া নিয়েও আগ্রহী সংস্থা। অ্যাডাম মোসেরি নিজেও পরিবর্তনটি শেয়ার করে মতামত জানতে চেয়েছেন। ফলে আপাতত ইনস্টাগ্রামের নতুন পরিচয় নিয়ে প্রশংসার পাশাপাশি ট্রোলও সমানতালে চলছে।

  • instagram, Instagram New Logo
  • আরও সম্পর্কিত খবর

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

About Us

সময় বদলায়, বদলায় পৃথিবীও। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমরাও এগিয়ে চলেছি—আপনাদের অগ্রযাত্রার সঙ্গী, প্রতিবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সুখ-দুঃখের সহযাত্রী হয়ে।

গঠনমূলক সমালোচনা ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে সংবাদ প্রকাশ করাই আমাদের কাজ; শাসন করা নয়, বরং শাসকদের জবাবদিহির আওতায় আনা। এই পথচলায় আপনাদের পাশে চাই—বন্ধুর পথে বন্ধু হয়ে।

Important Links

  • Contact
  • Privacy Policy
  • Contact
  • Privacy Policy

Follow US

Facebook X-twitter Youtube Instagram Google

Contact Us

  • IA-101, Salt Lake, Sector-III, Kolkata-700097
  • info@eimuhurte.com
    eiimuhurte@gmail.com
  • +91 33 23355656/ 9674535656