‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভায় বিপুল ভোটে জিতবে বিজেপি। আজ, শুক্রবার উত্তর কলকাতার মৌলালি থেকে এমনই ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাধীনতার প্রাকমুহূর্তে রাজ্যে আজ, শুক্রবার পালিত হচ্ছে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস। সেই অনুষ্ঠানে মৌলালি যুবকেন্দ্রে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চলতি বছরে কলকাতা পুরসভায় বিপুল ভোটে জিতবে বিজেপি। আমি এই বিষয়ে নিশ্চিত।’

রাজ্যে পালাবদলের পর একাধিক পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে গিয়েছে। পদত্যাগ করেছেন মেয়র কিংবা চেয়ারম্যান। কলকাতা পুরসভার মেয়র পদ থেকেও ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভা এখন প্রশাসকের অধীনে। দুদিন আগেই কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস বিল এনেছে বিজেপি সরকার। এর ফলে পুরসভার ওয়ার্ডে ডিলিমিটেশন হবে। বাড়বে ওয়ার্ডের সংখ্যা। তারপরেই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হবে কলকাতা পুরসভায়। আর সেই ভোটে বিজেপিই জিতবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

আরও পডুন: ‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

এদিন মৌলালি যুবকেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভারতকে বিভাজিত করার নামে দুটি হিন্দু গণহত্যা সংঘটিত হয়েছিল। একটি একাত্তরে বাংলাদেশ, আরেকটি ছেচল্লিশের গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালি গণহত্যা। এসব ভুলব কী করে? গোপাল মুখোপাধ্যায় সেদিন না থাকলে হিন্দুরা শূন্য হয়ে যেত। জিন্নার নেতৃত্বে সেদিন ভারতকে বিভাজিত করার নামে ২ হিন্দু গণহত্যা সংঘটিত হয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হবে না। সেদিন ক্ষমতার লোভে দেশভাগ হয়েছে। বিভীষিকাময় দেশভাগ। আমরা তো সবসময় পূর্ণাঙ্গ, অখণ্ড ভারত চাই। কংগ্রেস বারবার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু অতীত ভুলে গেলে চলবে না। অতীত ভুলে যাওয়ার জন্য পিসি-ভাইপো আজ ছত্রভঙ্গ।’

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের