পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্নার তেল আমাদের প্রতিদিনের খাবারের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে হৃদযন্ত্রের সুস্থতার জন্য স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকা তেলের পরিবর্তে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ তেল বেছে নেওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল

স্বাস্থ্যবান্ধব তেলের তালিকায় প্রথমেই রয়েছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এতে মনোআনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি। এই ধরনের ফ্যাট রক্তে ক্ষতিকর LDL কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। পাশাপাশি অলিভ অয়েলে থাকা পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।

অ্যাভোকাডো অয়েল

অ্যাভোকাডো ফল থেকে তৈরি এই তেলের স্বাদ তুলনামূলকভাবে মৃদু এবং স্মোক পয়েন্টও বেশি। ফলে উচ্চ তাপমাত্রায় রান্নার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়। তেলের গুণমান বজায় রাখতে অবশ্য অতিরিক্ত গরম করে বা বারবার ব্যবহার না করাই ভালো।

ক্যানোলা অয়েল

ক্যানোলা অয়েলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ তুলনামূলকভাবে কম এবং এতে উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। কিছু ক্লিনিক্যাল ট্রায়ালে ক্যানোলা তেলের সঙ্গে হৃদরোগের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে।

সয়াবিন তেল

ভারতীয় উপমহাদেশে বহুল ব্যবহৃত সয়াবিন তেলও এই তালিকায় রয়েছে। এতে আলফা-লিনোলেনিক অ্যাসিড বা ALA পাওয়া যায়,যা উদ্ভিজ্জ উৎসের একটি প্রয়োজনীয় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। সঠিক পরিমাণে ব্যবহার করলে এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।

ওয়ালনাট অয়েল

আখরোটের তেলে ALA থাকার কারণে এটি হৃদস্বাস্থ্যবান্ধব ফ্যাটের একটি উৎস হতে পারে। তবে অন্যান্য রান্নার তেলের মতো এটি উচ্চ তাপে ব্যবহার করা ঠিক নয়। দ্রুত অক্সিডাইজ হওয়ার আশঙ্কা থাকায় সালাদ ড্রেসিং, সেদ্ধ সবজি বা চাটনিতে অল্প পরিমাণে ব্যবহার করাই ভালো।

শুধু ‘উদ্ভিজ্জ তেল’ লেখা থাকলেই তা স্বাস্থ্যকর এমন ধারণা ঠিক নয়। নারকেল তেল ও পাম অয়েলে তুলনামূলক বেশি স্যাচুরেটেড ফ্যাট থাকে । এছাড়া ডালডা, অতিরিক্ত চর্বি ও মাখনের ব্যবহারও সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনও একটি তেলকে ‘সেরা’ ধরে অতিরিক্ত ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী পরিমাণ নিয়ন্ত্রণ করাই গুরুত্বপূর্ণ। হৃদযন্ত্র ভালো রাখতে তেলের পাশাপাশি সামগ্রিক খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা এবং ওজন নিয়ন্ত্রণের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ