জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানায় যত জাতিগত বা কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে তা যাচাই করা হবে। এমনটাই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মর্মে গত ১৪ মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নবান্নের তরফে। সেই বিজ্ঞপ্তি সহ গোটা প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দুয়ারে সরকারের মাধ্যমে বিলি হওয়া জাতিগত শংসাপত্রের একটা বড় অংশ ভুয়ো বলে আশঙ্কা প্রকাশ করেছিল বর্তমান রাজ্য সরকার। তাই তৃণমূল জমানায় ইস্যু করা সমস্ত সার্টিফিকেট যাচাই করতে নির্দেশ দিয়েছিল নবান্ন। সেই নির্দেশের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে।

আরও পডুন: ‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০১১ সাল থেকে ইস্যু হওয়া ১.৬৯ কোটি কাস্ট সার্টিফিকেট বা এসসি, এসটি জাতিগত শংসাপত্রের আরও একবার যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বিজেপি সরকার। গত ১৪ মে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাইয়ে বাধা নেই, তা আইনেই ছিল। কিন্তু নির্দিষ্ট সময় থেকে ধরে যাবতীয় এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট পুনরায় যাচাই-য়ের বিষয়ে বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই আপাতত রাজ্যকে গোটা প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। গত ১৪ মে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনসল সব জেলাশাসককে চিঠি দিয়ে অবিলম্বে এই শংসাপত্র যাচাই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। তাঁর স্পষ্ট বার্তা ছিল, এই কাজে কোনও শিথিলতা দেখা গেলে তার জন্য সংশ্লিষ্ট আধিকারিক দায়ী থাকতে হবে। যদিও গোটা প্রক্রিয়ার উপর আজ, মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের