‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার মোহরকুঞ্জে সবুজ স্বাধীনতা কর্মসূচির উদ্বোধনে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার তিনি জানিয়েছেন, ‘আগামী অক্টোবর মাস থেকেই ফরেস্ট গার্ড, রেঞ্জার ও বিট অফিসারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। বন সহায়কদের বেতন দু হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হচ্ছে। আগামী অক্টোবর মাস থেকেই সেই বর্ধিত বেতন পাবেন সকলে।’

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই খুশির হাওয়া দেখা দিয়েছে ফরেস্ট গার্ড, রেঞ্জার ও বিট অফিসারে কর্মরত প্রায় দু’হাজার বনকর্মীর মধ্যে। বন সহায়কদের দীর্ঘদিনের দাবি ছিল তাঁদের বেতন কিছুটা বৃদ্ধি করা হোক। সেই কথা মতোই চলতি বছরের অক্টোবর মাস থেকে ১২ হাজার টাকা করে বর্ধিত বেতন পাবেন বনসহায়করা। এমনটাই আজ, মঙ্গলবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মোহরকুঞ্জে সবুজ স্বাধীনতা কর্মসূচির অনুষ্ঠানে গিয়ে তিলোত্তমাকে সবুজে ভরিয়ে দেওয়ার একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘গাছ লাগিয়ে শুধু ছবি তুললে হবে না। তার যত্ন করতে হবে। বনাঞ্চল সৃষ্টিতে অর্থ বাধা হবে না। এই কর্মসূচির আওতায় তিন বছর গাছের রক্ষণা-বেক্ষণ হবে। ভবানীপুরে ১ লক্ষ বৃক্ষরোপন হবে। শুধু ভবানীপুরেই ৫০ হাজার বৃক্ষ রোপন হচ্ছে আজ। এর অর্থ পঞ্চায়েত ও গ্রামন্নয়ন দফতর সিংহভাগ বহন করছে। প্রধানমন্ত্রীর দফতরকে বলেছিলাম, উত্তরপ্রদেশ যদি ২৬ কোটি গাছ লাগাতে পারে, আমরাও এই বছরে ১০ কোটি গাছ লাগাব। দু বছর রক্ষণা-বেক্ষণ করব। দ্রুত গতিতে চলছে সেই গাছ লাগানোর প্রক্রিয়া।’

আরও পডুন: কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা লক্ষ্যমাত্রা নিয়েছিন চলতি বছরে ১ কোটি ম্যানগ্রোভ লাগাব সুন্দরবনে। কারণ ম্যানগ্রোভ ঘূর্ণিঝড় ও প্লাবন আটকায়। আগামী অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গোটা প্রক্রিয়া চলবে।’

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের ১০-১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ঢুকবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’