ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে আমেরিকা ও ইরানের সংঘাত এবার আরও তীব্র রূপ নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি মানচিত্র প্রকাশ করে কৌশলগত এই জলপথকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়েছেন। অন্যদিকে, তেহরানের স্পষ্ট বার্তা, আমেরিকার দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলবে না। জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি। পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করে এই সরু সামুদ্রিক করিডর। ফলে এই জলপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব জ্বালানি বাজারেও বড়সড় ধাক্কা লাগতে পারে। এই পরিস্থিতির মধ্যেই হরমুজের উপর আমেরিকার ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।  

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ফের বলেন, প্রণালিটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ভাবনা তাঁর পছন্দ হয়েছে। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে অবরোধের মাধ্যমে ওয়াশিংটন ইতিমধ্যেই জলপথটির নিয়ন্ত্রণ কার্যত নিজেদের হাতে নিয়েছে। এর আগে শুক্রবার লং আইল্যান্ডে একটি রিপাবলিকান সমাবেশেও একই ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সংঘাতের পর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন তিনি। ফলে সোমবারের বক্তব্যকে আগের অবস্থানেরই পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। তবে তেহরানের অবস্থান একেবারে বিপরীত। ইরানের সংসদ মোহাম্মদ বাঘের গালিবফ জানিয়েছেন, আমেরিকার সঙ্গে হওয়া সমঝোতায় উল্লেখিত প্রতিশ্রুতিগুলি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না।

আরও পড়ুন: শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

ইরানের দাবি, ওয়াশিংটনকে প্রথমে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করতে হবে। গালিবফের বক্তব্য অনুযায়ী, জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতায় এই বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই ব্যবস্থা ভেঙে পড়ায় দুই দেশের সংঘাত ফের জটিল হয়েছে। এবার তার আঁচ পৌঁছেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে। ট্রাম্পের প্রকাশ করা মানচিত্র পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। হরমুজ প্রণালির সার্বভৌমত্ব, নৌচলাচল এবং সামরিক নিয়ন্ত্রণ নিয়ে আগে থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। তার মধ্যে মার্কিন ভূখণ্ড হিসেবে জলপথটিকে চিহ্নিত করার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া আরও কড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে হরমুজের নৌচলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যেও আলোচনা চলছে। তেহরানের দাবি, দুই দেশ গুরুত্বপূর্ণ পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সম্ভাব্য যৌথ বিবৃতির খসড়া নিয়ে মতবিনিময় চলছে। একটি নির্দিষ্ট নৌপথের ভৌগোলিক স্থানাঙ্ক নিয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরান। এর মধ্যেই মঙ্গলবার নতুন করে উত্তেজনা তৈরি হয়। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সির দাবি, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া একটি জাহাজে অজ্ঞাত কোনও বস্তু আঘাত হানে। ঘটনায় ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয় এবং এক ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। বাকি ক্রু সদস্যদের উদ্ধারে ওমানি কোস্ট গার্ড সাহায্য করেছে। ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা, জাহাজে হামলা এবং জলপথ ব্যবহারের জন্য মাশুল নেওয়ার চেষ্টা করার অভিযোগও উঠেছে। যদিও তেহরান নিজেদের অবস্থানকে হরমুজের উপর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ হিসেবে দেখাচ্ছে। অন্যদিকে, ওয়াশিংটন অবাধ নৌচলাচলের অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়ে চাপ বাড়াচ্ছে।

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ