শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ খানের মুম্বইয়ের বাড়ি ‘মান্নাত’-এ হঠাৎই দেখা মিলল দুটি সাপের। সোমবার (১৭ অগস্ট) সন্ধ্যায় বাড়ির বাগান সংলগ্ন একটি চালাঘরের নীচেত পেঁচিয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান নিরাপত্তাক কর্মীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সাপ উদ্ধারকারী এবং বন দফতরের আধিকারিকরা। রাত ৮টা নাগাদ এই খবর পায় সাপ উদ্ধারকারী ভিকি দুবে। এরপর তাঁকে বান্দ্রা পশ্চিমের ওই বাংলোয় ডেকে পাঠানো হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বন দফতরের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড় এবং থানেতে অবস্থিত মুম্বই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকেও বিষয়টি জানান।  

অভিযানে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপকে নিরাপদে ধরে ফেলেন দুবে। সেটিকে পরীক্ষা করে ধামান বা ভারতীয় ইঁদুর সাপ বলে শনাক্ত করা হয়। এটি বিষহীন প্রজাতির সাপ। ফলে মানুষের জন্য সাপটি বিপজ্জনক নয় বলেই জানান উদ্ধারকারীরা। তবে প্রথম সাপটিকে ধরার সময় সেখানে লোকজন জড়ো হয়ে যাওয়ায় সুযোগ বুঝে দ্বিতীয় সাপটি সরে যায়। এরপর সেটির খোঁজে ‘মান্নাত’-এর বাগান এবং আশপাশের এলাকায় তল্লাশি শুরু হয়। নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের উদ্বেগের কথা মাথায় রেখে গভীর রাত পর্যন্ত চলে অনুসন্ধান। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় সাপটির কোনও হদিশ মেলেনি।

আরও পড়ুন: একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

এদিকে উদ্ধার হওয়া সাপটি নিয়ে যাতে আতঙ্ক না ছড়ায়, সে বিষয়ে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন ভিকি দুবে। তিনি জানান, ধরা পড়া ধামান সম্পূর্ণ নিরীহ এবং মানুষের ক্ষতি করার আশঙ্কা নেই। বন দফতরের নিয়ম মেনেই পরে সাপটিকে তার উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ, ‘মান্নাত’-এ জোড়া সাপের হঠাৎ উপস্থিতিতে রাতের দিকে চাঞ্চল্য ছড়ালেও একটি সাপ নিরাপদে উদ্ধার হয়েছে। অন্যটির সন্ধান না মেলায় অবশ্য কিছুটা উদ্বেগ থেকেই গিয়েছে।

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?