বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

নতুন করে ঢোকা কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকবে, সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ), সশস্ত্র সীমা বাহিনী (SSB) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের যে কোনও নির্বাচনের আগে সাধারণত এই দৃশ্য ধরা পড়ে। অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। যাতে নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়। কারণ ভোটের দিন ঘোষণার পর থেকেই নানা জায়গায় অশান্তি দেখা যায়। তা নিয়ন্ত্রণের জন্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময়ে কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, প্রায় আড়াই হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল পশ্চিমবঙ্গে। অন্যান্য সময়ে দেখা যায়, ভোট মিটে গেলেই বাহিনী ফেরৎ চলে যায়। কিন্তু এ বারের দৃশ্যটা অন্য! ভোটের পরও ভোট-পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখতে ৫০ কোম্পানি বাহিনী বাংলায় থেকে গিয়েছিল।

তবে এবার বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই মতো আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বাংলায় ধুকছে। নতুন করে ঢোকা কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকবে, সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ), সশস্ত্র সীমা বাহিনী (SSB) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)। সব মিলিয়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ দাঁড়াল ১০০ কোম্পানি।

দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পঙ, কোচ বিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, ইসলামপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বারাসত, বনগাঁ, বসিরহাট, বারাকপুর, বিধাননগর, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, কৃষ্ণনগর, রানাঘাট, হাওড়া, চন্দননগর, হুগলি, পূর্ব বর্ধমান এবং কলকাতা-সহ চারিদিকে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এই বাহিনী বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি বাড়াবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এর নেপথ্যে একটা প্রশ্ন থেকেই যায়, এখন কেন বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল? কিন্তু এর পিছনে নির্দিষ্ট কোনও কারণ নেই বলেই জানিয়েছে প্রশাসন সূত্র।

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙা নিয়ে স্বস্তি হাইকোর্টে, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের