‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

Share:

 নিজস্ব প্রতিনিধ:  ‘ঠিক করে পড়াশোনা করার জন্য যতদূর যেতে হয়, যাব।’ পড়াশোনার প্রতি এই অদম্য জেদই যেন সাহস জুগিয়েছিল খুদে পড়ুয়াদের। স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা পেরোতে হয় তাদের। কিন্তু বর্ষা নামতেই সেই পথ হয়ে উঠেছে দুর্ভোগের আর এক নাম। কাদা আর জলাজমির মধ্যে দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হয় একরত্তি সব পড়ুয়াদের। রাস্তার এমনই বেহাল দশা যে, স্কুলে পৌঁছনোর আগেই অনেকের পোশাক কাদায় মাখামাখি হয়ে যায়। কারও বই-খাতা ভিজে যায়, আবার কেউ কাদায় পিছলে পড়ে যায়।   প্রতিদিন একই কষ্টকে সঙ্গী করেই স্কুলে পৌঁছেছে তারা। কিন্তু একসময় ধৈর্যের বাঁধ ভাঙে। নিজেদের সমস্যার কথা বারবার জানানোর পরও পরিস্থিতির বদল না হওয়ায় এবার অন্যরকম সিদ্ধান্ত নেয় পড়ুয়ারা। স্কুলে যাওয়ার বদলে ইউনিফর্ম পরেই তারা হাজির হয়ে যায় জেলাশাসকের দফতরে । 

ঘটনাটি মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার। খুদে পড়ুয়াদের হাতে ছিল তাদের দুর্ভোগের ছবি ও ভিডিও। প্রশাসনিক আধিকারিকদের সামনে সেই ছবি-ভিডিও দেখিয়ে তারা বোঝানোর চেষ্টা করে, প্রতিদিন ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে স্কুলে যেতে হয় তাদের। পড়ুয়াদের দাবি, রমপুরা থেকে কেরপানি পর্যন্ত স্কুলে যাওয়ার রাস্তাটি রাস্তা দ্রুত পাকা করা হোক।  প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও জমা দেয় তারা।

শিশুদের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে সেখানে উপস্থিত  কর্তারা দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানানো হয়েছে। পড়ুয়াদের এই অভিনব প্রতিবাদে স্বাভাবিকভাবেই নজর পড়ে প্রশাসনের। এত ছোট বয়সে নিজেদের অধিকারের জন্য তাদের এই লড়াই অনেকের মন ছুঁয়ে যায়।  

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

পরকীয়ার গুজবে ছারখার গোবিন্দার সংসার, ছেলেকে নিয়ে আদালতে সুনীতা, ডিভোর্স কনফার্ম?

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান