সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, মায়ের বয়ানে দোষী সাব্যস্ত ছেলে-বৌমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চন্দননগর আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, মায়ের বয়ানে দোষী সাব্যস্ত ছেলে-বৌমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চন্দননগর আদালত। ঘটনাটি ঘটেছিল, ২০২৩ সালের জুলাই মাসে তারকেশ্বর থানার অন্তর্গত গৌরবাটি গ্রামে। 

ঘটনার দিন রাত ১০ টা নাগাদ খাওয়া-দাওয়া করে বাড়ির দ্বিতলে নিজের ঘরে শুতে গিয়েছিলেন বৃদ্ধ আদিত্য কোলে। রোজকার মতো দরজা ভেজিয়ে ঘুমিয়েও পড়েন তিনি। সেই দিন তাঁর স্ত্রী সাবিত্রী কোলে (৬৪) নাতনিকে নিয়ে নিচের ঘরেই শুয়ে পড়েন। ফলে বৃদ্ধ একাই ঘরে ছিলেন। রাত ১ টা নাগাদ হঠাৎ-ই সাবিত্রী দেবী তাঁর স্বামীর চিৎকার শুনতে পান। তা শুনে সাবিত্রী দেবী তাড়াহুড়ো করে ঘর থেকে বেরোতে গিয়ে দেখতে পান তাঁর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। তিনি অনেক ডাকাডাকি করলে নাতি দরজা খুলে দেয়। এরপর তিনি ওপরে স্বামীর ঘরে গিয়ে দেখতে পান, তাঁদের ছেলে বাবার বুকের উপর বসে রয়েছে। আর হাতে দস্তানা পরে বাবার গলা টিপছে। পাশ থেকে পুত্রবধূ ছেলেকে উস্কানি দিচ্ছে। তাঁরা মা সাবিত্রী দেবীকেও খুন করার চেষ্টা করেছিল। আর তাতে ইন্ধন যুগিয়েছিল বউমা। কিন্তু ছেলে-বউমার এমন হিংসাত্মক চেহারা দেখে সাবিত্রীদেবী কোনরকমে সেখান থেকে পালিয়ে যান। দৌড়ে গিয়ে দেওরের বাড়িতে আশ্রয় নেন। এবং তাঁদের সমস্তটা খুলে বলেন। ঘটনাস্থলেই মারা যান আদিত্য কোলে।

এরপর সাবিত্রী দেবী তারকেশ্বর থানায় তাঁর ছেলে অমিত ও বউমা পুজা কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে তারকেশ্বর থানার পুলিশ অভিযুক্ত অমিত ও পূজা দুইজনকেই গ্রেফতার করে। একই বছরের সেপ্টেম্বর মাসে তদন্তকারী অফিসারেরা এই মামলায় চার্জশিট দাখিল করেন। এই মামলায় স্পেশাল পিপি ছিলেন শঙ্কর গঙ্গোপাধ্যায়। তাকে লিগাল রিমেব্রেন্সের অফিস থেকে এই মামলা পরিচালনার জন্য নিযুক্ত করা হয়। এই মামলায় ১৯ টা সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত রায় ছিল চন্দননগর আদালতে। সেখানেই বিচারক মানবেন্দ্র মোহন সরকার দোষী ছেলে-বউমাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেছেন, এখন মানুষ কাকে বিশ্বাস করবে। এখন নিজেদের সন্তানের কাছেই বৃদ্ধ মা-বাবা সুরক্ষিত নয়। এটা মানবতার লজ্জা। আমি সর্বচ্চ শাস্তি চেয়েছিলাম। কিন্তু মাননীয় আদালত দম্পতির বাচ্চাদের কথা ভেবে তাঁদের যাবজ্জীবন দিয়েছে।।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে