সন্তান সুখ লাভ করতে রবিবার পুত্রদা একাদশীতে কীভাবে বিষ্ণুর পুজো করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের কাছে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীকে ঘিরে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস। কথিত আছে, এই দিনে নিষ্ঠাভরে ভগবান বিষ্ণুর আরাধনা ও ব্রত পালন করলে মনস্কামনা পূর্ণ হয়। বিশেষ করে সন্তানের কামনায় এই ব্রত পালনের রীতি রয়েছে। বিশ্বাস করা হয়, পুত্রদা একাদশীর ব্রত পালনে নিঃসন্তান দম্পতির সন্তানলাভের পথ প্রশস্ত হয় এবং সন্তানের জীবনের নানা বাধা-বিপত্তিও দূর হয়। সাবণ মাসে এই একাদশী পড়ায় এর ধর্মীয় গুরুত্ব আরও বেড়েছে। চলতি বছরে ২৩ অগস্ট পালিত হবে পুত্রদা একাদশী। 

পুত্রদা একাদশীর তিথি ও শুভ সময়

•একাদশী তিথি: ২৩ অগস্ট রাত ২টো থেকে শুরু হয়ে ২৪ অগস্ট ভোর ৪টে ১৮ মিনিট পর্যন্ত।
•ব্রত পালনের দিন: উদয় তিথি অনুসারে ২৩ অগস্ট, রবিবার।
পুজোর শুভ সময়: ২৩ অগস্ট সকাল ৭টা ২৩ মিনিট থেকে দুপুর ১২টা ২৪ মিনিট।
•ব্রত ভাঙ্গার সময়: ২৪ অগস্ট দুপুর ১টা ৪১ মিনিট থেকে বিকেল ৪টে ১৬ মিনিট।

পুত্রদা একাদশীর মাহাত্ম্য

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই একাদশীর ব্রত নিঃসন্তান দম্পতিদের জন্য বিশেষ ফলদায়ী। শ্রাবণ মাসে ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবের আরাধনা করলে পাপক্ষয় হয় এবং সংসারে সুখ-সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। নিয়ম মেনে উপবাস করলে মানসিক প্রশান্তিও বজায় থাকে।

কী ভাবে পুজো করবেন?

• ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হলুদ পোশাক পরুন।
• ভগবান বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালিয়ে তুলসীপাতা, হলুদ ফুল, ফল ও পঞ্চামৃত নিবেদন করুন।
•পুত্রদা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন।
•‘ওঁ নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্র জপ করুন।
•দরিদ্র ও অভাবী মানুষকে অন্ন, বস্ত্র বা ফল দান করুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দান অত্যন্ত পুণ্যদায়ী।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, চার বাইকের সংঘর্ষে মৃত ৩

জিও-র ধামাকা রিচার্জ প্ল্যান! মাত্র ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ দুর্দান্ত সুবিধা

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

রক্তে মিশছে মাইক্রোপ্লাস্টিক! প্রতিদিনের এই অভ্যাসেই বাড়ছে ঝুঁকি

৪৯ দিন পর শনির নক্ষত্র পরিবর্তন, পুজোর আগেই সুখবর ৬ রাশির জাতকদের

খালি পেটে গরম জলে অলিভ অয়েল মিশিয়ে খাওয়া কতটা উপকারী জানেন?

বুধাদিত্য যোগে শনিবার থেকেই কপাল খুলছে ৩ রাশির জাতকদের

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার