দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন সিনেমার সাজানো স্ক্রিপ্ট! দিনের আলোয় ছাত্র পড়ান। অথচ রাতের অন্ধকারে তিনিই মাদক পাচার করেন। কি ভাবছেন তো কোনও ক্রাইম থ্রিলার! না একেবারেই নয়, সম্পূর্ণ বাস্তব ঘটনা। শনিবার (২২ অগস্ট) রাতে ওই শিক্ষককে গ্রেফতারের পরেই বিষয়টা সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটায়। ধৃত ওই শিক্ষকের নাম রঞ্জিত কুমার শিকদার। তিনি নাগরাকাটার এক নামি স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে পুলিশ ও এসএসবির যৌথ অভিযানের সময় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা এবং নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। এই ঘটনায় শিক্ষকের বাড়ির গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একজন শিক্ষক কীভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারেন? সেই চর্চাই এখন শুরু হয়েছে স্থানীয় স্তরে। পালাবদলের বাংলায় মাদক পাচার রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্যের পুলিশ-প্রশাসন। কোনও অন্যায়ের জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাঝে মধ্যেই উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের অভিযোগ উঠছে। সেই মাদক কারবারিদের পাকড়াও করতে অভিযানে নেমেছে জেলা পুলিশ।

গতকাল গোপন সুত্রে খবর পেয়ে মালবাজার মহকুমার নাগরাকাটা নন্দু মোড় এলাকায় হানা দেয় পুলিশ ও এসএসবির আধিকারিকরা। মধ্যরাতে ওই শিক্ষকের বাড়িতে হানা দেন তাঁরা। দীর্ঘ সময় তল্লাশির ওই শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার নিষিদ্ধ মাদক, ৬৭ গ্রাম ব্রাউন সুগার, নগদ ৮.৪৯ লক্ষ টাকা। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজন শিক্ষক হিসেবে এলাকায় যথেষ্ঠ সুনাম রয়েছে রঞ্জিত কুমারের। সেই চাকরির আড়ালেই তিনি মাদক কারবারি চালাতেন, বিষয়টা কেউ কল্পনাও করতে পারেনি। গতকাল এই অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম শ্রীনিবাসন। ওই শিক্ষকের বাড়ি থেকে বিরাজ মাহাতো নামে তাঁর আরও এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। বিরাজ মাহাতোর বাড়ি কোচবিহার জেলার পুণ্ডিবাড়ি এলাকায়। রবিবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। এই চক্রে আর কারা কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। 

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির