বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলের খাবারের মধ্যে আলু কিমা একটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় পদ। সহজ উপকরণ, কম মশলা এবং মাংসের নিজস্ব স্বাদ এই তিনের মেলবন্ধনেই তৈরি হয় এই ঐতিহ্যবাহী রান্না। অন্যান্য কিমার রেসিপির তুলনায় আলু কিমায় গুঁড়া মশলার ব্যবহার বেশ কম। বরং গোটা গরম মশলার সুবাসই এই পদের স্বাদ ও গন্ধকে আরও আকর্ষণীয় করে তোলে। সাধারণত  খাসির কিমা দিয়ে এই রান্না করা হয়।  আলু ও কিমার এই মেলবন্ধন শুধু সুস্বাদুই নয়, পুষ্টিকরও। খুব বেশি ঝামেলা ছাড়াই অল্প উপকরণে তৈরি করা যায় এই পদ। ভাত, রুটি কিংবা নানের সঙ্গে আলু কিমা হতে পারে  দারুণ সঙ্গী। জেনে নিন রেসিপি-

উপকরণ

খাসির মাংসের কিমা ৫০০ গ্রাম 

টুকরা করে কাটা মাঝারি আকারের আলু ৩০০ গ্রাম 

ঘি ৪ টেবিল চামচ

স্লাইস করা বড় পেঁয়াজ ১টি

গোটা গরম মশলা 

গোলমরিচ ২ চা-চামচ 

জিরে ১ চা-চামচ

আদা স্লাইস করা ১ ইঞ্চি পরিমাণ 

রসুন ৪ কোয়া

লবণ স্বাদমতো

ধনেপাতা 

পদ্ধতি

একটি কড়াই গরম করে মাঝারি আঁচে ঘি গরম করুন। তাতে গোটা গরমমশলা দিন। সুন্দর গন্ধ বের হলে জিরা ও গোলমরিচ যোগ করুন। এবার স্লাইস করা পেঁয়াজ, কাটা রসুন এবং মোটা টুকরা করে কাটা আদা দিয়ে মাঝারি আঁচে ১০ থেকে ১২ মিনিট নাড়াচাড়া করুন। পেঁয়াজ সোনালি রঙের হলে যোগ করুন কিমা। আঁচ বাড়িয়ে কিমার দলাগুলো ভেঙে দিন। এবার লবণ ছড়িয়ে বেশি আঁচে ৮ থেকে ১০ মিনিট অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না কিমা পুরোপুরি বাদামি ও শুকনো হয়।  তার পর রান্না করা কিমার মধ্যে মাঝারি আকারের টুকরো করা আলু দিন। কিছুক্ষণ  নাড়াচাড়া করে অল্প জল যোগ করে পাত্রটি ঢেকে  দিন। কম আঁচে আলু পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। তবে আলু গলে যেন কিমার সঙ্গে মিশে না যায়, সেদিকে খেয়াল রাখুন।  জল শুকিয়ে শুকিয়ে ঘি ভেসে ওঠা পর্যন্ত রান্না করুন। শেষে ধনেপাতা ছড়িয়ে স্বাদ চেখে নামিয়ে ফেলুন।   

আরজি কর মামলায় হাইকোর্টের কড়া ডেডলাইন, CBI-এর রিপোর্টে কী জানানো হল?

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের