বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘরের দামি জামাকাপড়, জরুরি কাগজপত্র কাটা থেকে শুরু করে রান্নাঘরের খাবার নষ্ট করা-ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে ওঠেন সবাই। অনেকে বাজারে কেনা রাসায়নিক বিষ ব্যবহার করেন, যা ঘরে শিশু বা পোষা প্রাণী থাকলে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কিন্তু আপনি কি জানেন, আপনার রান্নাঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়েই ইঁদুরকে চিরতরে তাড়ানো সম্ভব? আজই এই ঘরোয়া উপাদানগুলো ট্রাই করুন আর আপনার ঘরকে রাখুন সম্পূর্ণ ইঁদুরমুক্ত ও নিরাপদ!

লবঙ্গ
রান্নাঘরের মশলার বাক্সেই থাকে লবঙ্গ। কয়েকটি লবঙ্গ ছোট কাপড়ের পুঁটলিতে বেঁধে রান্নাঘরের আলমারি, স্টোররুম কিংবা যে জায়গায় ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে রাখা যেতে পারে।

কর্পূর

কর্পূরের তীব্র গন্ধও ইঁদুরকে নির্দিষ্ট জায়গা থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তবে বাড়িতে শিশু বা পোষ্য থাকলে অবশ্যই তাঁদের নাগালের বাইরে রাখতে হবে।

পুদিনার তেল

ইঁদুর তাড়ানোর ঘরোয়া উপায়ের তালিকায় রয়েছে পেপারমিন্ট অয়েল বা পুদিনার তেলও। তুলোয় কয়েক ফোঁটা পুদিনার তেল দিয়ে সেই তুলো ইঁদুরের যাতায়াতের জায়গায় রাখা যেতে পারে। গন্ধ কমে গেলে তুলোটি বদলে দিতে হবে।

তেজপাতা  
রান্নায় ব্যবহৃত তেজপাতার গন্ধও ইঁদুর অপছন্দ করে বলে প্রচলিত ধারণা রয়েছে। তাই কয়েকটি শুকনো তেজপাতা ইঁদুরের চলাচলের জায়গায় রেখে দেখা যেতে পারে।

পেঁয়া
ইঁদুরের আনাগোনার জায়গায় পেঁয়াজের কয়েক টুকরো রাখা যেতে পারে। তবে পেঁয়াজ দ্রুত পচে যায়। তাই নিয়মিত তা বদলাতে হবে।
দরজা, দেওয়াল, পাইপের আশপাশ, আলমারি এবং রান্নাঘরের নীচে থাকা ছোট ছোট গর্ত বা ফাঁক ভাল করে পরীক্ষা করুন। সম্ভব হলে সেগুলি বন্ধ করে দিন। খাবারও খোলা অবস্থায় ফেলে রাখা উচিত নয়। চাল, ডাল, বিস্কুট, ময়দা-সহ সমস্ত শুকনো খাবার ঢাকনাযুক্ত পাত্রে রাখুন। আবর্জনার পাত্রও সব সময় ঢেকে রাখুন। রান্নাঘর এবং স্টোররুম পরিষ্কার রাখলে ইঁদুরের আনাগোনাও কমতে পারে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের