বর্ষার বিকেলে চায়ের সঙ্গে আড্ডা জমাক মুচমুচে বিটের চিপস, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরে টুপটাপ বৃষ্টি, হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা। কিন্তু এর সঙ্গে মুচমুচে কিছু না থাকলে যেন বিকেলের আড্ডাটাই অসম্পূর্ণ। কিন্তু রোজ বাজারের প্যাকেটজাত চিপস বা ভাজাভুজি খাওয়াও ঠিক নয়। তাই এবার রান্নাঘরেই তৈরি করে ফেলুন একটু অন্যরকম খাবার। রংয়ে নজরকাড়া, খেতেও মজাদার বিটের চিপস হতে পারে বিকেলের মুখরোচক স্ন্যাকস।

উপকরণ

বিট — ১টি

সাবুদানা — আধা কাপ

বিউলির ডাল — আধা কাপ

গুঁড়ো চিনি — ২-৩ টেবিল চামচ

নুন — স্বাদমতো

ভাজা জিরের গুঁড়ো — ১ চা চামচ

তেল — ১-২ চা চামচ

বিট সেদ্ধ করার জল — প্রয়োজনমতো

পেঁয়াজের গুঁড়ো — সামান্য

গোলমরিচের গুঁড়ো — সামান্য

বিট নুন — স্বাদমতো

পদ্ধতি

বিটের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিন। এরপর প্রায় ১০ মিনিট ভাপে সেদ্ধ করুন। নরম হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন এবং মিহি পিউরি তৈরি করুন। বিট সেদ্ধ করার জলটা ফেলে দেবেন না, পরে সেটিই কাজে লাগবে। এরপর সাবুদানা এবং বিউলির ডাল ভালভাবে জল ঝরিয়ে নিন। এবার দুটো উপকরণ আলাদা করে মিহি করে গুঁড়ো করুন। প্রয়োজনে গুঁড়ো করার পর চালনি দিয়ে ছেঁকে নিন। একটি বড় পাত্রে সাবুদানা ও ডালের গুঁড়ো নিন। তার সঙ্গে গুঁড়ো চিনি, নুন এবং ভাজা জিরের গুঁড়ো মেশান। এবার বিটের পিউরি ও সামান্য তেল দিয়ে সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি প্রায় ১০ মিনিট ঢেকে রেখে দিন। এবার প্রয়োজন অনুযায়ী বিট সেদ্ধ করার জল অল্প অল্প করে মেশান। খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন খুব ঘন না হয়। পাইপিং ব্যাগ থেকে সহজে বের করা যায়, এমন মসৃণ ও সামান্য পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এবার একটি বেকিং ট্রে-র ওপর পাইপিং ব্যাগের সাহায্যে মিশ্রণটি সরু ফিতার মতো আকারে ছড়িয়ে দিন। এবার পছন্দমতো পদ্ধতিতে চিপস তৈরি করুন। গরম তেলে মুচমুচে করে ভেজে নিতে পারেন। চাইলে ওভেন বা এয়ার ফ্রায়ারেও বেক করতে পারেন। ভাজা বা বেক করা হয়ে গেলে এগুলোর ওপর পেঁয়াজের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো বা সামান্য বিট নুন ছড়িয়ে মিশিয়ে নিন । তৈরি বিকেলের জন্য ঝটপট মুচমুচে বিটের চিপস।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার