ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতি বিকেলেই ক্যামাক স্ট্রিটে উত্তেজনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙতে হাজির হয় কলকাতা পুরসভার কর্মীরা। হাতে গ্যাস কাটার নিয়ে তৃণমূল সাংসদের অফিসের বিলবোর্ড ভাঙতে যেতেই পুরসভার কর্মীদের ঘিরে ফেলেন ঘাসফুল শিবিরের কর্মীরা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই পুরসভার কর্মীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কলকাতা পুলিশের অভিযোগ, ক্য়ামাক স্ট্রিটে সাংসদের কার্যালয়ের বিলবোর্ডটি বেআইনি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিলবোর্ডটি বেআইনি নয়। আর কলকাতা পুরসভার কর্মীরা আগাম নোটিস না দিয়েই সেটা ভাঙতে চলে এসেছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ক্যামাক স্ট্রিটে। কলকাতা পুলিশ ও পুরসভার কর্মীরা সোজা ঢুকে যান তৃণমূল সাংসদের অফিসে। যদিও বিলবোর্ড ভাঙতে দিতে নারাজ অভিষেক। তারপরেই পুলিশ ও পুরসভার কর্মীদের সঙ্গে তৃণমূল সাংসদের কথা কাটাকাটি শুরু হয়।

আরও পডুন: সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

গোটা ঘটনাটি চক্রান্ত বলে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, ‘জোর করে তৃণমূলকে শেষ করার চেষ্টা চলছে। এত ভয় কেন? তৃণমূলকে মিটিং-মিছিলের অনুতি দেব না। নেতাদের আক্রমণ করব, পার্টি অফিস ভাঙব, বিলবোর্ড ভাঙব, এত ভয়? ফুটপাতের উপর এত বিলবোর্ড লাগানো আছে। কেউ সেটা খুলবে না। যাঁরা এত দিন ধরে একের পর এক অবৈধ বিল্ডিং তৈরি করেছে, সকলের সাত খুন মাফ। পুলিশের এই আচরণ, গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা হাইকোর্টে মামলা করব। সংবিধানের বাইরে কেউ নয়। বিচারব্যবস্থা যা রায় দেবে মাথা পেতে নেব। আমার অফিসের বাইরে কী বোর্ড লাগাব, তা পুরসভা ঠিক করবে। আজ হাতেনাতে ধরা পড়া গিয়েছে। অর্ডার ঠিক করতে গিয়েছে। পুলিশের তাগিদ পুরসভার থেকে বেশি। গ্যাসকাটার নিয়ে আপনি তদারকি করতে এসেছেন। এটা বেআইনি প্রবেশ ছাড়া কিছুই নয়।’

যদিও কলকাতা পুরসভার দাবি, অভিষেকের অফিসের ছাদে থাকা বিল বোর্ডটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে, তাই সেটি খুলতেই তৃণমূল সাংসদের অফিসে গিয়েছেন তাঁরা। কলকাতা পুলিশের দাবি, ৯/১১ ক্যামাক স্ট্রিটে অভিষেকের একার অফিস নেই। বিলবোর্ডটি কমন স্পেসে রাখা রয়েছে। তাই সেটা ভাঙার আইন রয়েছে।

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের