রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হুগলির ধনেখালিতে। জানা গিয়েছে, সম্পর্কে তাঁরা বাবা, মা ও মেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হুগলির ধনেখালিতে। জানা গিয়েছে, সম্পর্কে তাঁরা বাবা, মা ও মেয়ে। ঘরের দেওয়ালে সবুজ রঙে লেখা রয়েছে, ‘আমাদের মৃত্যুর জন্যে দায়ী রবীন্দ্রনাথ’। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ধনেখালির সোমসপুর দুলেপাড়া এলাকায়। সেখানকার একটি বাড়ি থেকেই ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কে এই রবীন্দ্রনাথ? তাঁর সঙ্গে ওই বাবা-মা ও মেয়ের মৃত্যুর কী সম্পর্ক? তা জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, মাস তিনেক আগে ধনেখালির ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিলেন উত্তম চাঁই নামের পরিবারের কর্তা। এরপর স্ত্রী রূপা এবং মেয়ে অঙ্কিতার সঙ্গে ওই বাড়িতে ওঠেন তাঁরা। আদতে তাঁরা ডানকুনির বাসিন্দা। সেখান থেকে ই শুক্রবার (২৮ অগস্ট) সকালে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের কথায়, ওই বাড়ির একতলা ভাড়া নিয়েছিলেন চাঁই পরিবার। কারও সঙ্গে তাঁদের বিশেষ কথাবার্তা ছিল না। বাড়ির কর্তা উত্তম চাঁই কী কাজ করতেন বা তাঁর পেশা কী ছিল, কিছুই জানতেন না পাড়ার কেউ। শুধু তাই নয়, প্রতিবেশীদের সঙ্গে তেমন কথাও বলতেন না উত্তম চাঁই ও তাঁর পরিবার। শুক্রবার বন্ধ ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। আর তাঁদের দেহ উদ্ধারের সময়ে দেওয়ালে চোখ যায় পুলিশ ও সেখানে উপস্থিত সকলের।

সেখানে সবুজ রঙ দিয়ে লেখা ছিল, তাঁদের মৃত্যুর জন্যে দায়ী জনৈক রবীন্দ্রনাথ। তাতেই সন্দেহ আরও বেড়েছে পুলিশের। পুরো ঘটনাটি এখন খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হুগলি গ্রামীণ পুলিশের কয়েকজন শীর্ষ আধিকারিক। তাঁরা জানিয়েছেন, আপাতত এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। কেন তাঁরা আত্মহত্যা করলেন, কেউ তাঁদের প্ররোচনা করেছিলেন কিনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের