হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাসনে পাঁচ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপাড়ার হিন্দমোটরে। যুবককে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার এই মৃত্যুর পর সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। 

জানা গিয়েছে, শুক্রবার (২৮ অগস্ট) আবাসনে ছাদে ঘুমিয়ে ছিলেন স্বরূপ নন্দ সাহু ও তার স্ত্রী কিরনবালা সাহু। রাত ১টা নাগাদ হঠাৎই ছাদ থেকে নীচে পরে যান  ছিল বলেও জানান প্রতিবেশীরা।  স্বরূপ তাঁর স্ত্রীর গহনা মুথুট ফাইনান্সে বন্ধক রেখে ছিলেন। শুধু তাই নয় স্বামী-স্ত্রী অশান্তির জেরে দুদিন আগে তাদের স্থানীয় থানায় ডেকে বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা বলেছিল পুলিশ। তারপরেই ঘটল এই ঘটনা। 

আরও পড়ুন: ‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

 স্থানীয় প্রাক্তন তৃনমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলেন, ‘পরিবারটি দেনায় জড়িয়ে গিয়েছিল বলে শুনেছি। কয়েকদিন আগে ফ্ল্যাটের বিদ্যুতের সংযোগ কেটে দিয়ে যায়।  কাল রাতে ছাদে শুয়েছিল স্বামী স্ত্রী। আর্থিক কারণে বাড়িতে অশান্তি তার জেরে মানসিক অবসাদ ছিলো। ওই যুবক আত্মঘাতী হয়েছে না অন্য কোন কারণ আছে সেটা পুলিশ খতিয়ে দেখুক।’  প্রতিবেশী অসীম বারিক বলেন, ‘ছেলেটি আমাদের চেনা। ও র‍্যাপিডো বাইক চালাতো। কিভাবে ছাদ থেকে পড়েছে সেটা জানি না। এই বাড়িতে ওরা স্বামী-স্ত্রী আর ওর মা থাকত। বাবা বাইরে থাকেন। পুলিশ তদন্ত করে সত্য উদঘাটন করুক।’ যুবকের মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।  মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে