নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

হড়পা বানের কোপে আকস্মিক বন্যায় তছনছ নেপাল। যদিও প্রাকৃতিক এই বিপর্যয়ে শুধু নেপাল নয়, সীমান্তের ওপারে তিব্বতেও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হড়পা বানের কোপে আকস্মিক বন্যায় তছনছ নেপাল। যদিও প্রাকৃতিক এই বিপর্যয়ে শুধু নেপাল নয়, সীমান্তের ওপারে তিব্বতেও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার সকালে হিমবাহ ভেঙে যাওয়ার ফলে ভোটেকোশী এবং ত্রিশূলী নদীতে বান আসে। কাদামাটি ও বরফগলা জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায় উপত্যকা। যার কোপে গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি, রাস্তাঘাট সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। জলের তলায় নেপালের বড় বড় রাস্তাঘাট, বাড়িঘর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নেপালের এই বিধ্বংসী বন্যার একাধিক ছবি-ভিডিও। যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব।

এছাড়া তিব্বত সীমান্তের গিরং কাউন্টিতেও হড়পা বান আছড়ে পড়েছিল। নেপাল বিপর্যয়ে এখনও পর্যন্ত ৭৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ ২৫০০ জনেরও বেশি। তাঁদের মধ্যে বহু ভারতীয় রয়েছেন। রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এছাড়া কৈলাস-মানস সরোবর দর্শনের উদ্দেশ্যে যাওয়া অনেক পুণ্যার্থী ও পর্যটক নেপালে নিখোঁজ। জানা গিয়েছে, দেড় মিটার গভীর কবর খোঁড়া হচ্ছে। দুই কবরের মাঝে ফাঁকা রাখা হচ্ছে ৪০ সেন্টিমিটার। যাতে পরবর্তী কালে দেহ শনাক্ত হওয়ার পরে সহজেই কবর খুঁড়ে দেহাংশ বার করা যায়। আর কোন দেহের কোথায় সৎকার হয়েছে, তা খুঁজে পেতেও শয়ে শয়ে লাশের জিয়োট্যাগিংয়ের ব্যবস্থা করছে নেপাল সরকার। ডিএনএ মিলিয়ে তাঁদের পরিচয় শনাক্ত করা হবে। নিখোঁজদের ডিএনএ নমুনা সারাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। ডিএনএ রিপোর্ট হাতে এলে, নেপালের স্বাস্থ্য বিভাগ মৃতদেহ থেকে পাওয়া ডিএনএ-র সঙ্গে তা মিলিয়ে নির্দিষ্ট মৃতদেহগুলি কবর থেকে তুলে তাঁদের আত্মীয়দের কাছে তুলে দেবে।

এদিকে হড়পা বানে তিব্বতেও ২৬১ জন বিদেশি নিখোঁজ। রবিবার (৩০ অগস্ট) চিন সরকার জানিয়েছে, হড়পা বান বিপর্যয়ে তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে। তিব্বতের ৫৫৮ জন নিখোঁজ। তাঁদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন ২৬১ জন। নিখোঁজদের মধ্যে ১০৪ জন নেপালি, ৪৯ জন ভারতীয়, ১৮ জন আমেরিকান, ১৫ জন ব্রিটিশ, উত্তর ইউরোপের দেশ লাতভিয়ার ৩৩ জন, মালয়েশিয়ার তিন জন, কাজাখস্তানের একজন, দক্ষিণ আফ্রিকার চারজন, আয়ারল্যান্ডের দু’জন, ফ্রান্সের দু’জন, জার্মানির তিনজন, রাশিয়ার তিন জন, নেদারল্যান্ডসের দু’জন, ইউক্রেনের একজন, পর্তুগালের এক জন, কানাডার, ছ’জন, স্পেনের এক জন, হাঙ্গেরির এক জন, অস্ট্রেলিয়ার ছ’জন এবং নিউজিল্যান্ডের দু’জন নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। 

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের একঘেয়ে রান্নায় বদল আনুন, ঘরেই বানান ধাবা-স্টাইল পনির ভুর্জি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

গাজর-ছানার এই লাড্ডু একবার বানালেই বারবার খেতে চাইবেন, রইল সহজ রেসিপি

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় গ্রেফতার শিল্পপতি সহ ৩

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা

মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ