লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী আদিত্যনাথের রাজ্যে এবার দাপুটে হিন্দুত্ববাদী নেতা ধীরেন্দ্র প্রতাপ সিংহকে অপহরণের পরে খুন করে দেহ  খালে ফেলল দুষ্কৃতীরা। পিলে চমকানো হত্যাকাণ্ডে জড়িত থাকায় ইতিমধ্যেই নিহত নেতার গাড়ির চালক সহ দুজনকে আটক করেছে পুলিশ। কট্টর হিন্দুত্ববাদী নেতার নৃশংস হত্যাকাণ্ড নিয়ে লখনউয়ে শোরগোল পড়ে গিয়েছে।

উন্নাওয়ের বাসিন্দা হলেও গত কয়েক বছর ধরেই লখনউয়ের পিজিআই এলাকায় বসবাস করছিলেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু যুব বাহিনীর নেতা ধীরেন্দ্র প্রতাপ সিংহ। রবিবার (৩০ অগস্ট) সকালে নিহতের স্ত্রী মমতা সিংহ পুলিশের কাছে অভিযোগ করেন, ধীরেন্দ্রকে তাঁর গাড়ির চালক রবি অপহরণ করে নিয়ে গিয়েছে। অভিযোগ পেয়েই নিখোঁজ ধীরেন্দ্রের সন্ধানে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তল্লাশি অভিযানে ছয়টি দল নামানো হয়। দুবগ্গা থানার কাছে এক খাল থেকে নিখোঁজ নেতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। ধীরেন্দ্রের দেহে দুটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। তার মধ্যে একটি গুলি মাথায় এবং অন্য গুলিটি পেটে লেগেছে। গুলিবিদ্ধ দেহের পাশাপাশি ধীরেন্দ্রর ফরচুনার গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

লখনউয়ের দক্ষিণ জোনের ডেপুটি কমিশনার মোহাম্মদ মুস্তাক জানিয়েছেন, ‘প্রথমে ধীরেন্দ্রের গাড়ির চালক রবি তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করতে নানা গল্প ফেঁদেছিলেন। কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই তদন্তকারীরা নিশ্চিত হন, রবি ও তাঁর সঙ্গীরাই ধীরেন্দ্রকে অপহরণ করে খুন করেছেন। ফরচুনার গাড়ির ভিতরে খুন করার পর দেহ গুম করতে দুবগ্গা থানার অধীন একটি খালে ফেলে দেওয়া হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরেই সম্ভবত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। খুনের ঘটনায় জড়িত বাকিদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান চলছে।’

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের