‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী বছরের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকার চাকরি আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। এতেই স্বস্তি  ফিরেছে যোগ্য শিক্ষকদের। অর্থাৎ চাকরির মেয়াদ বাড়লো প্রায় নয় মাস। শীর্ষ আদালতের এই রায় নিয়ে মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। একদিকে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে দিয়েছেন হুঁশিয়ারিও।   

 শিক্ষক সুমন বিশ্বাস বলেছেন, ‘মেয়াদ বেড়েছে এর মধ্যে চাকরি ফেরান তাহলে ভগবান রূপে পুজো হবে। তা নাহলে বিদ্রোহ হবে।’ তিনি আরও বলেছেন,  ‘চাইব যারা বৈধ শিক্ষক ছিল ২০১৬ সালের প্যানেলে তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করা হোক।তৃনমূল সরকার সুপ্রিম নির্দেশে যে এসএসসি পরীক্ষা নিয়েছিল তা ত্রুটিপূর্ণ। রাজ্য সরকারও বলছে। কারন ২০১৬ সালে অনেক বিষয়ে চাকরি পেয়েছিল শিক্ষকরা। সেই বিষয় তুলে দেওয়া হয়েছে। বর্তমান রাজ্য সরকার মানবিক হয়ে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দিক। গত এক বছরে একজনও টেন্টেড পাওয়া যায়নি। তাহলে বাকিরা সব আন টেনটেড। যোগ্য হয়েও কেন চাকরি চলে যাবে? যারা মারা গেলো তাদের পরিবারের ক্ষতিপূরন দাবী করেছি। সেগুলোর কি হবে। আশা করি সরকার সেটা বুঝবে। চাকরি না ফেরালে আবার পথে নেমে আন্দোলন হবে।’ 

আরও পড়ুন: উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

উল্লেখ্য, তৃণমূল জমানায় শিক্ষক নিয়োগে দুর্নীতির জেরে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি এক লহমায় বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৬ হাজারের মধ্যে যোগ্য ও অযোগ্য় বাছাই করে আজ, অর্থাৎ ৩১ আগস্টের মধ্য়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফে। সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।  রাজ্যে পালাবদলের পর বর্তমান বিজেপি সরকার সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল ওবিসি সংক্রান্ত জটিলতার জন্য ৩১ আগস্টের মধ্যে যোগ্য-অযোগ্য বাছাই সম্ভব হচ্ছে না। এমনকি এখনই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতেও সমস্যা হচ্ছে ওবিসি শংসাপত্র জটিলতার জন্য। তাই আরও আট মাস সময় চাই। রাজ্যের সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত চাকরি বহাল থাকবে যোগ্যদের। যার ফলে দুর্গাপুজোর আগে স্বস্তি পেলেন যোগ্য শিক্ষকরা। 

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’