উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

Share:

নিজস্ব প্রতিনিধি: কাটল চিন্তা। যোগ্য শিক্ষক-শিক্ষিকার চাকরি আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ মে পর্যন্ত চাকরি বহাল থাকবে। আজ, সোমবার সুপ্রিম কোর্টের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল জমানায় শিক্ষক নিয়োগে দুর্নীতির জেরে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি এক লহমায় বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৬ হাজারের মধ্যে যোগ্য ও অযোগ্য় বাছাই করে আজ, অর্থাৎ ৩১ আগস্টের মধ্য়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফে। সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। রাজ্যে পালাবদলের পর বর্তমান বিজেপি সরকার সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল ওবিসি সংক্রান্ত জটিলতার জন্য ৩১ আগস্টের মধ্যে যোগ্য-অযোগ্য বাছাই সম্ভব হচ্ছে না। এমনকি এখনই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতেও সমস্যা হচ্ছে ওবিসি শংসাপত্র জটিলতার জন্য। তাই আরও আট মাস সময় চাই। রাজ্যের সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত চাকরি বহাল থাকবে যোগ্যদের। যার ফলে দুর্গাপুজোর আগে স্বস্তি পেলেন যোগ্য শিক্ষকরা।

শীর্ষ আদালতের তরফে এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত যোগ্য ও অযোগ্য বাছাইয়ের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার বেঞ্চ আজ, সোমবার রাজ্যের আর্জি মঞ্জুর করে। তবে এ-ও জানিয়ে দেওয়া হয়, এটাই শেষ বার। এর পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না রাজ্যকে। তৃণমূল জমানায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছিল। যাকে কেন্দ্র করে বিপাকে পড়েছিলেন হাজারো শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। কিন্তু এদিন সুপ্রিম রায়ে স্বস্তি পেলেন তাঁরা।

আরও পডুন: মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

গত সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার অসুস্থ থাকায় সেই মামলা শুনতে পারেননি। তড়িঘড়ি বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে যান যোগ্য শিক্ষকরা। তাঁদের আর্জিতে সাড়া দিয়েই সুপ্রিম কোর্ট জানিয়েছিল যতদিন না পর্যন্ত সংশ্লিষ্ট বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে, ততদিন পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল থাকবে।

জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ