উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীর ডিটক্স করার জন্য উপবাস দারুণ কার্যকরী। পুষ্টিবিদদের মতে, কিছু পরিচিত স্বাস্থ্যকর খাবারও খালি পেটে খেলে তা পরবর্তীতে সমস্যা  তৈরি করে। এগুলো অ্যাসিডিটি ও ব্লাড সুগার বাড়িয়ে দেয় এবং লিভারের ওপর চাপ সৃষ্টি করে। উপোসের সময় মিষ্টি বা চিনি দেওয়া পানীয় বেশি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে। এছাড়াও ক্লান্তি বা বেশি খিদে পাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই মিষ্টির পরিবর্তে টাটকা ফল বেছে নেওয়া যেতে পারে।

উপোসে সাবুদানার খিচুড়ি বা বড়া অত্যন্ত জনপ্রিয়। তবে সাবুদানায় কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। তাই বেশি পরিমাণে সাবু খেলে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ হতে পারে এবং দীর্ঘসময় পেট ভার লাগতে পারে। সাবু খেলে তার সঙ্গে পরিমাণমতো দই বা চিনেবাদাম রাখা যেতে পারে। আলুর চিপস কিংবা তেলে ভাজা আলু অনেকেই পছন্দ করেন। কিন্তু অতিরিক্ত তেল ও ক্যালোরি হজমের সমস্যা এবং অ্যাসিডিটি বাড়াতে পারে। তাই ভাজা আলুর বদলে সেদ্ধ আলু খাওয়া তুলনামূলকভাবে ভাল বিকল্প।

উপোসে আটা বা ময়দার তৈরি লুচি কিংবা পরোটা খাওয়ার চল রয়েছে। কিন্তু এগুলি বেশি তেলে তৈরি হলে হজমে সমস্যা হতে পারে এবং খাওয়ার পর শরীর ভারী ও অলস লাগতে পারে। কম তেলে তৈরি চিলা বা রুটি বেছে নেওয়া যেতে পারে। আমন্ড, কাজু, কিসমিসের মতো ড্রাই ফ্রুটস পুষ্টিকর হলেও এগুলিতে ক্যালোরি ও ফ্যাট যথেষ্ট থাকে। তাই উপোসের সময় একসঙ্গে অনেকটা ড্রাই ফ্রুটস খাওয়া ঠিক নয়। অতিরিক্ত খেলে কিছু ক্ষেত্রে পেট ফাঁপা বা হজমের সমস্যা হতে পারে। শুধু খাবারের দিকে নজর দিলেই হবে না, শরীরে পর্যাপ্ত জল পৌঁছাচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। জল খাওয়ার সুযোগ থাকলে পর্যাপ্ত জল পান করা বা টাটকা ফলের মতো জলসমৃদ্ধ খাবার গ্রহণ করা যেতে পারে।

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?