জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সবারই প্রয়োজন। কাজের চাপ, প্রতিদিনের ব্যস্ততা আর একঘেয়েমি থেকে কিছুটা দূরে সরে যেতে তাই অনেকেই ঘুরতে বেরিয়ে পড়েন। আর প্রিয় মানুষের সঙ্গে সেই ভ্রমণের আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। ঘুরতে গিয়ে হোটেলে উঠেছেন, কিন্তু ঘরের দেওয়ালে ঘড়ি দেখেছেন কি? বিছানা, টিভি, ফ্রিজ, কেটলি থেকে শুরু করে নানা আধুনিক সুবিধা থাকলেও বেশিরভাগ হোটেল রুমে দেওয়াল ঘড়ি চোখে পড়ে না। অনেকেই হয়তো বিষয়টি কখনও খেয়ালই করেননি। এর পিছনে রয়েছে বেশ কিছু যুক্তি। যদি জেনে না থাকেন তাহলে এখনই জেনে নিন হোটেলের ঘরের মধ্যে কেন থাকে না ঘড়ি। 

সময়ের বাঁধন থেকে দূরে রাখাই মূল উদ্দেশ্য 

হোটেলে মানুষ মূলত বিশ্রাম এবং দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুটা দূরে থাকার জন্যই যান। সারাদিন ঘড়ির কাঁটার সঙ্গে ছুটতে ছুটতে অনেকেই ছুটি কাটানোর সময়ও সময়ের হিসাব করতে থাকেন। ঘরে দেওয়াল ঘড়ি থাকলে বারবার সেদিকে চোখ চলে যেতে পারে। কখন মিটিং, কখন বেরোতে হবে, কখন অ্যালার্ম বাজবে এই ধরনের চিন্তাও মাথায় ঘুরতে পারে। তাই ঘড়িকে চোখের সামনে না রেখে অতিথিদের আরও স্বচ্ছন্দ পরিবেশ দেওয়ার চেষ্টা করে অনেক হোটেল।

 মোবাইলে সময় দেখা যায় 

বর্তমানে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন বা স্মার্টওয়াচ। ফলে সময় দেখার জন্য আলাদা দেওয়াল ঘড়ির প্রয়োজন অনেকটাই কমে গিয়েছে। হোটেল কর্তৃপক্ষও তাই ঘড়ির জায়গায় দেওয়ালে কোনও ডেকরেটিভ আইটেম রাখাকে বেশি গুরুত্ব দিতে পারেন।

ঘড়ি থাকলে বাড়ে অভিযোগও, ঘুমের ব্যাঘাত  

এর পিছনে আরও একটি বাস্তব কারণ রয়েছে। ঘড়ি থাকলে সেটি নিয়ে অতিথিদের নানা অভিযোগ আসতে পারে। কারও অভিযোগ, ঘড়িতে ভুল সময় দেখাচ্ছে। আবার কারও দাবি, ঘড়ি বন্ধ হয়ে গিয়েছে। এমনকি ঘড়ির টিকটিক শব্দে রাতে ঘুমে ব্যাঘাত ঘটছে বলেও অভিযোগ করতে পারেন কেউ কেউ। তবে সব হোটেলেই ঘড়ি থাকে না এমনটা নয়। হোটেলের ধরন, নীতি এবং ঘরের ডিজাইনের উপর বিষয়টি নির্ভর করে।  

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?