সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

মধ্যমগ্রাম, বাদুড়িয়ার পর এবার কলকাতার তিনটি বড় শপিং মলে হানা দিলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। যার মধ্যে রয়েছে, সাউথ সিটি মল, অ্যাক্রোপলিস মল, মেট্রোপলিস মল।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাদ্যে ভেজাল রুখতে রাজ্য জুড়ে খাদ্য দফতরের অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই অভিযান। খাবারের গুণগত মান পরীক্ষা, গ্রাহকদের বাসি-পচা মাংস খাইয়ে ঠকানো হচ্ছে কিনা, তা দেখার জন্যে কলকাতা-সহ জেলায়-জেলায় ছোটবড় রেস্তরা-হোটেলগুলিতে হানা দিচ্ছেন খাদ্য ও পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা। আর তাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শহরজুড়ে পচা-বাসি মাংস, খাবারে ভেজাল মেশানোর রমরমা ব্যবসা চলছে। মধ্যমগ্রাম, বাদুড়িয়ার পর এবার কলকাতার তিনটি বড় শপিং মলে হানা দিলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। যার মধ্যে রয়েছে, সাউথ সিটি মল, অ্যাক্রোপলিস মল, মেট্রোপলিস মল।

পাশাপাশি রবিবার (৬ সেপ্টেম্বর) সল্টলেকের সিটি সেন্টারের ফুডকোর্টগুলিতেও হানা দিলেন খাদ্য দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিলেন স্বাস্থ্য-পুরসভা ও পুলিশ আধিকারিকরা। জানা গয়েছে, মলগুলির ফুডকোর্টের প্রতিটি দোকানে হানা দিয়েছেন তাঁরা। খাবারের গুনগত মান খতিয়ে দেখেছেন। খাদ্যবিধি না মেনে তাঁরা গ্রাহকদের খাবার পরিবেশন করছেন কিনা তা খতিয়ে দেখেছেন তাঁরা। তবে তদন্তে তেমন কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের একাধিক রেস্তোরাঁ-হোটেলের বিরুদ্ধে খাবারের অনিয়মের অভিযোগ উঠেছে। কোথাও ফ্রিজ থেকে ছত্রাক ভর্তি মাংস উদ্ধার করা হয়েছে, আবার কোথাও পচা মাংস বিক্রির অভিযোগ, কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট, কোথাও বিরিয়ানিতে মেশানো হচ্ছে হোলির বিষাক্ত রঙ, আবার কোথাও বাচ্চাদের স্কুলের সামনে আইসক্রিমের দোকান থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, কোথাও আবার নামী মিষ্টির দোকানের কালাকাদে পাওয়া যাচ্ছে ছত্রাক। সব দোকানেই হানা দিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আবার কিছু দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই ঘটনা বছর কয়েক আগে রাজ্যজুড়ে খাদ্য অভিযানের কথা মনে করিয়ে দিচ্ছে। যখন রাজ্য জুড়ে একাধিক রেস্তোরাঁ হোটেলের বিরুদ্ধে ভাগাড়ের মাংস বিক্রির অভিযোগ উঠেছিল। 

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?