ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যে ফের ভোটের ঘন্টা বাজল। রাজ্যের দুই বিধানসভা আসনে উপ নির্বাচনের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভার উপ নির্বাচনের ঘোষণা করেছে কমিশন। নন্দীগ্রাম আসন ছেড়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী ও রেজিনগর ছাড়েন হুমায়ুন কবীর। সেই দুই আসনেই হবে বিধানসভার উপ নির্বাচন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুটি করে বিধানসভা আসনে ভোটে লড়েছিলেন শুভেন্দু অধিকারী ও আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। বিজেপির টিকিটে ভবানীপুর ও নন্দীগ্রামে ভোটে লড়েছিলেন শুভেন্দু। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন নওদা ও রেজিনগর থেকে ভোটে লড়েছিলেন। দুজনেই দুই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু রীতি মেনে যে কোনও একটি আসন ছাড়তে হয় জয়ী প্রার্থীকে। শুভেন্দু অধিকারী নিজের গড় নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন ও হুমায়ুন কবীর নওদার বিধায়ক থেকে যান। রেজিনগর আসন ছেড়ে দেন তিনি। সেই মতোই কোনও বিধানসভা আসন খালি হলে আগামী ছয় মাসের মধ্যে উপ নির্বাচন করতে হয়। সেই নিয়ম মেনেই আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের এই দুই আসনে উপ নির্বাচনের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।

আরও পডুন: ‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

আজ, সোমবার ভোটের নির্ঘন্ট প্রকাশ করে কমিশন জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করা হবে উপ নির্বাচনের। ১৬ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আগামী ১৭ সেপ্টেম্বর স্ক্রুটিনি, ১৯ তারিখ মনোনয়নপত্র প্রত্য়াহারের শেষ তারিখ। দুই কেন্দ্রের উপ নির্বাচনের ফলপ্রকাশ হবে আগামী ৯ অক্টোবর। নির্বাচন কমিশন জানিয়েছে, নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপ নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাটের ব্যবহার করা হবে। তবে আগামী ৬ অক্টোবর শুধুমাত্র পশ্চিমবঙ্গের দুটি বিধানসভার নয়, দেশের বাকি তিন রাজ্যের চারটি বিধানসভার উপ নির্বাচন হবে। ওই একই দিনে তামিলনাড়ুর মাদুরন্টকম ও ধারাপুরম আসনে ভোটগ্রহণ হবে। অসমের নওগাঁ ও পুদুচেরীর থাট্টানচাভাদিতে উপ নির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। সবকটি আসনেই ফল ঘোষণা হবে আগামী ৯ অক্টোবর।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা