আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহ-নক্ষত্রের অবস্থান নিয়ে জ্যোতিষশাস্ত্রে নানা ধরনের ব্যাখ্যা রয়েছে। সেই গ্রহগত প্রভাবের ভিত্তিতেই অনেকেই প্রতিদিনের রাশিফল দেখে দিনের পরিকল্পনা করেন। কারও কর্মক্ষেত্রে আসতে পারে নতুন সুযোগ, কারও আর্থিক দিক হতে পারে মজবুত, আবার কারও ক্ষেত্রে সম্পর্ক বা স্বাস্থ্য নিয়ে থাকতে হতে পারে বাড়তি সতর্কতা। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) কি রয়েছে আপনার ভাগ্যে দেখে নিন এক নজরে।

মেষ রাশি

কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। আটকে থাকা কোনও কাজ আজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও দিনটি মোটের উপর ইতিবাচক যাবে। তবে হঠাৎ কোনও বড় খরচের মুখে পড়তে পারেন। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হলে শান্ত থেকে পরিস্থিতি সামলান।

বৃষ রাশি

আর্থিক দিক থেকে ভাল খবর আসতে পারে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য দিনটি শুভ। তবে শরীরের দিকে নজর রাখুন।

মিথুন রাশি

নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে আপনার কাজে আসবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা নিয়ে এগোতে পারেন। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

কর্কট রাশি

পরিবারকে ঘিরে ব্যস্ততা বাড়তে পারে। কাছের কোনও মানুষের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। আর্থিক বিষয়ে আজ সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মিলবে।

সিংহ রাশি

দিনের শুরুতেই ভাল কোনও খবর পেতে পারেন। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনেও ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। 

কন্যা রাশি

কাজের চাপ বাড়লেও নিজের দক্ষতায় পরিস্থিতি সামলে নিতে পারবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন। কোনও গুরুত্বপূর্ণ নথিতে সই করার আগে ভালভাবে পড়ে নিন। পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা হতে পারে।

তুলা রাশি

আজকের দিনটি সামাজিক ও পেশাগত যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন কোনও প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য লাভের সুযোগ রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলতে পারে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোবে। অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে ভাল হতে পারে। তবে কারও কথায় প্রভাবিত হয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।

ধনু রাশি

ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মসূত্রে দূরে যাওয়ার সুযোগও আসতে পারে। নতুন কোনও কাজ শুরু করার ক্ষেত্রে দিনটি অনুকূল। আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও সঞ্চয়ের দিকে নজর দিন। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে।

মকর রাশি

কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ প্রশংসিত হবে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। পরিবারের বয়স্ক সদস্যের পরামর্শ কাজে আসবে। অতিরিক্ত কাজের চাপে বিশ্রাম নিতে ভুলবেন না।

কুম্ভ রাশি

আজ সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। চাকরি পরিবর্তনের কথা ভাবলে নতুন সুযোগের সন্ধান মিলতে পারে। অর্থের দিক থেকে দিনটি মোটামুটি ভাল। তবে বন্ধু বা পরিচিত কারও সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। 

মীন রাশি

আবেগের বদলে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে কিছুটা চাপ তৈরি হতে পারে, তবে ধৈর্য রাখলে পরিস্থিতি অনুকূলে আসবে। পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটানোর সুযোগ পাবেন। নতুন কোনও পরিকল্পনা শুরু করার আগে ভালভাবে চিন্তা করুন। 

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড