বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

বর্ষার জলে ভেসে গিয়েছে আমডিহা এলাকায় কেলেঘাই নদীর উপর পারাপারের জন্য থাকা বাঁশের সাঁকোটি। ফলে মৃত্যুঝুঁকি নদী পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাতি ডুবে যাচ্ছিল, তাঁকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন দাদু, প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে ছোট্ট নাতিকে নিরাপদে নদীর পাড়েও তুলে দিয়েছিলেন, কিন্তু আর শেষ রক্ষা হল না। নাতিকে বাঁচানোর পরেই নদীর প্রবল স্রোতে তলিয়ে গেলেন ৬০ বছর বয়সী বৃদ্ধ সূর্য কোটাল। ঘটনাটি ঘটেছে, বেলদার কেলেঘাই নদীতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নারায়ণগড়ের আমডিহা এলাকায়।

সূত্রের খবর, বর্ষার জলে ভেসে গিয়েছে আমডিহা এলাকায় কেলেঘাই নদীর উপর পারাপারের জন্য থাকা বাঁশের সাঁকোটি। ফলে মৃত্যুঝুঁকি নদী পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। গতকাল (৯ সেপ্টেম্বর) দুপুরে স্ত্রী চায়না কোটাল ও ছোট্ট নাতি সঞ্জয় নায়েককে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সূর্য কোটাল। এরপর কেলেঘাই নদী পারাপারের সময় নাতিকে সঙ্গে নিয়ে গলাভর্তি জলে নামেন তিনি। দুজনেই প্রায় অর্ধেক ডুবে গিয়েছেন। সেই ভাবেই কোনওরকমে এগোচ্ছিলেন তাঁরা। কিন্তু মাঝ নদীতে পৌছতেই বিপাকে পড়েন সূর্য কোটাল ও তাঁর একরত্তি নাতি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে জীবনের ঝুঁকি নিয়েই নাতিকে আঁকড়ে ধরে নিরাপদে পাড়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত নাতিকে নিরাপদে নদীর পাড়ে পৌঁছে দিলেও তিনি নিজে আর স্রোতের সঙ্গে লড়াই করতে পারেননি। মুহূর্তের মধ্যেই কেলেঘাইয়ের প্রবল স্রোত তাঁকে টেনে নিয়ে যায়। চোখের সামনে সূর্যবাবুকে জলের তোড়ে ভেসে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর পরিবার ও স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ। নিখোঁজ সূর্য কোটালের সন্ধানে স্পিডবোট নিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। উদ্ধারকাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবেলা দলের কর্মীদেরও। এই ঘটনায় আজ বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) সকাল থেকে নদীর উপরে স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর