চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের জলখাবারে দক্ষিণ ভারতীয় খাবার দোসা খেতে ভালবাসেন? কিন্তু দোসার ব্যাটার তৈরি করা, সেটিকে ঘণ্টার পর ঘণ্টা ফারমেন্ট হতে দেওয়া এই ঝক্কির কারণে অনেক সময় ইচ্ছে থাকলেও বাড়িতে  দোসা বানানো হয়ে ওঠে না। তবে এবার সেই চিন্তা দূর করতে পারেন। কারণ চাল ছাড়াই কাঁচা আলু এবং সুজি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মুচমুচে  দোসা। সবচেয়ে মজার বিষয় হল, এর জন্য আলাদা করে ব্যাটার ফারমেন্ট করারও প্রয়োজন নেই। ফলে অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই জলখাবার।

উপকরণ

২টি মাঝারি আকারের কাঁচা আলু

১ কাপ সুজি

১-২টি কাঁচা লঙ্কা 

আদা  

স্বাদমতো নুন 

ভাজার জন্য তেল বা ঘি 

পদ্ধতি 

প্রথমে সুজি জলে ভিজিয়ে প্রায় ৪ থেকে ৬ ঘণ্টা রেখে দিন। এরপর অতিরিক্ত জল ঝরিয়ে নিন। এবার মিক্সারে ভেজানো সুজি, কাঁচা আলু, কাঁচা লঙ্কা, আদা, নুন এবং সামান্য জল দিয়ে ভাল করে মিহি করে বেটে নিন। খেয়াল রাখবেন, ব্যাটার যেন খুব ঘন না হয়। তাওয়ায় সহজে ছড়িয়ে দেওয়ার মতো পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এরপর ব্যাটারটি ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। তবে এর জন্য দীর্ঘ সময় ফারমেন্ট করার প্রয়োজন নেই। এবার তাওয়া গরম করে এক হাতা ব্যাটার ঢেলে গোল করে পাতলা করে ছড়িয়ে দিন। চারপাশে সামান্য তেল বা ঘি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। নিচের দিকটা সোনালি ও মুচমুচে হয়ে এলে  উল্টে অন্য পাশটিও কয়েক সেকেন্ড সেঁকে নিতে পারেন। তারপর গরম গরম এই কাঁচা আলুর দোসা নারকেলের চাটনি, বাদামের চাটনি, টমেটোর চাটনি কিংবা সম্বারের সঙ্গে পরিবেশন করতে পারেন।  

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ