গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর রাজধানীর ভারত মণ্ডপমে বসতে চলেছে ব্রিকস সম্মেলন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে যাতে মাছিও গলতে না পারে তার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজধানী দিল্লিকে। পুলিশ ও আধা সেনা মিলিয়ে মোতায়েন করা হচ্ছে ৩০ হাজার জওয়ান ও আধিকারিককে। বিদেশি রাষ্ট্রপ্রধানরা যে হোটেলে থাকবেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (নিরাপত্তা) মণীশ কুমার আগরওয়াল জানিয়েছেন, ‘ব্রিকস সম্মেলন উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে রাজধানীকে। চাণক্যপুরী এলাকায় অবস্থিত অভিজাত হোটেল ‘দ্য লীলা প্যালেস’, ‘ললিত নিউ দিল্লি’, ‘আইটিসি মৌর্য’, ‘তাজ প্যালেস’, ‘দ্য ওবেরয়’ এবং ‘দ্য ইম্পেরিয়াল’ হোটেলগুলোতে ভিভিআইপি অতিথিরা অবস্থান করবেন।ইতিমধ্যেই হোটেলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাশিয়া ও চিনের নিরাপত্তা দলগুলো ইতিমধ্যেই দিল্লি এসে পৌঁছেছে এবং সংশ্লিষ্ট হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ডেরা বেঁধেছে। নিরাপত্তার অংশ হিসেবে এই দলগুলোর কাছে অত্যাধুনিক অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম রয়েছে।’

নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ের ক্ষেত্রে যাতে কোনও ঘাটতি না থাকে তার জন্য ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর কমান্ডোরা জওহরলাল নেহরু স্টেডিয়াম এবং রাজঘাটের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘অপারেশন ব্রিকস কবচ’ (Operation BRICS Kavach)-এর আওতায় বিভিন্ন সংস্থার সমন্বয়ে মক ড্রিল বা মহড়া পরিচালনা করেছে। অনুষ্ঠানস্থল সুরক্ষিত রাখার লক্ষ্যে আকাশপথেও চালানো হবে বিশেষ নজরদারি। অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং সন্ত্রাসবাদ-বিরোধী বিশেষ ব্যবস্থা সক্রিয়ভাবে মোতায়েন করা হয়েছে।

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর