ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্সটাগ্রামে পরিচয় হয়েছিল। তারপর বিদেশে পড়াশোনা ও চাকরির টোপ। সেই প্রলোভনের ফাঁদে পরে বাড়ি থেকে বেরিয়েছিল হাওড়ার জগৎবল্লভপুরের একাদশ শ্রেণির এক ছাত্রী। কিন্তু এরপরই বদলে যায় পরিস্থিতি । পরিবারের দাবি, মেয়েকে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা না দিলে কিশোরীকে খুনেরও হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ পাওয়ার মাত্র তিন দিনের মধ্যেই কলকাতার নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করল জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনায় আন্তঃরাজ্য সাইবার অপরাধচক্রের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইনস্টাগ্রামের মাধ্যমে কয়েকজন সাইবার অপরাধী ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ করছিল। বিদেশে নিয়ে গিয়ে পড়াশোনা করানো এবং পরে চাকরি ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখানো হয় তাঁকে। সেই প্রস্তাবে বিশ্বাস করেই গত ৭ সেপ্টেম্বর স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় কিশোরী। সঙ্গে ছিল আধার কার্ড-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এর পরেই পরিবারের কাছে আসে আতঙ্কের ফোন। ফোনের ওপারে থাকা ব্যক্তিরা দাবি করে, ৩ লক্ষ টাকা না দিলে মেয়েকে মেরে ফেলা হবে। এমন হুমকির পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। দ্রুত জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ কিশোরীর মোবাইল ফোন এবং অভিযুক্তদের ব্যবহৃত নম্বরের গতিবিধি খতিয়ে দেখতে শুরু করে। তদন্তে জানা যায়, কয়েক জন বন্ধুর কাছ থেকে টাকা ধার করে বাসে করে ধর্মতলায় পৌঁছেছিল ওই ছাত্রী। সেখান থেকে নিউ মার্কেট এলাকায় যায় সে। পরে একটি হোটেলে ওঠে।

আরও পড়ুন: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

পুলিশের অভিযোগ, ওই হোটেলের ঘরটি আগেই ভাড়া করে রাখা হয়েছিল। সেখানেই কিশোরীকে আটকে রাখা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। ফোনের লোকেশন ও অন্যান্য প্রযুক্তিগত তথ্যের সূত্র ধরে হোটেলটির সন্ধান পান তদন্তকারীরা। বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তবে অভিযানের আগেই সেখান থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। ফলে কাউকেই এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার পিছনে থাকা চক্রটি আন্তঃরাজ্য স্তরে সক্রিয়। বিহার, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা থেকে এই অপরাধচক্র পরিচালিত হয়ে থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। অভিযুক্তদের শনাক্ত করতে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু হয়েছে। অপহরণ, মুক্তিপণ দাবি এবং খুনের হুমকি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ বৃহস্পতিবার কিশোরীকে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হবে। 

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর