বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগে উত্তপ্ত বঙ্গের রাজনীতি। আমিষ খাওয়া নিয়ে বিতর্কের আঁচ এবার পৌঁছে গেল বিধানসভায়। বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তার বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি থানার সামনে ছবি ও কুশপুতুল পোড়ানোর অভিযোগও উঠেছে। আর সেই ঘটনাতেই এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভবানীপুর থানার সামনে ধর্মগুরুর ছবি পোড়ানোর ঘটনা তাঁর নজরে এসেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, ‘ভবানীপুরের থানার সামনে যারা ছবি পুড়িয়েছে, সবাইকে গ্রেফতার করুন।’

একইসঙ্গে বাগেশ্বর বাবার মূল মন্তব্য নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজ্যে এসে ওই ধর্মগুরু নিজের মতামত জানিয়েছেন। সেই বক্তব্য কারও গ্রহণযোগ্য মনে হলে গ্রহণ করবেন, না হলে করবেন না। তাঁর কোনও বক্তব্য কারও উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে সেই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে এবং ভবানীপুর থানার সামনে তাঁর ছবি পোড়ানোর ঘটনাও ঘটেছে বলে জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু আরও বলেন, তিনি পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন, যারা ছবি পোড়ানোর ঘটনায় যুক্ত, তাদের সকলকে গ্রেফতার করতে হবে। বিধানসভায় বক্তব্যের সময় বিরোধীদের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূলকে নিশানা করে তাঁর দাবি, ‘তোষণের রাজনীতি অনেক করেছেন’। যার ফলেই বর্তমান পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। একইসঙ্গে বিধানসভায় বিজেপির ২০৭ জন বিধায়ক থাকার প্রসঙ্গ তুলে ধরে আগামী উপনির্বাচনের পর দলের সংখ্যা আরও বাড়বে বলেও দাবি করেন তিনি। রেজিনগর নিয়েও জোরদার লড়াইয়ের বার্তা দেন শুভেন্দু।

আরও পড়ুন: গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

প্রসঙ্গত, দুর্গাপুজোর আগে বাংলায় এসে ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দুর্গাপুজোয় আমিষ খাওয়ার বিরোধিতা করেন বাগেশ্বর বাবা। পুজোর সময় আমিষ খেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘পাখণ্ডী’ বা ভণ্ড বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে পুজোর দিনগুলিতে আমিষ বর্জনের পরামর্শও দেন। তাঁর সেই মন্তব্যের পরেই বাঙালির খাদ্যাভ্যাস ও সংস্কৃতি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক।

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা