রাত পোহালেই ভোটের ফল, পঞ্জাবের দোকানে লাড্ডুর ‘বন্যা’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র একটা রাতের অপেক্ষা। রাত পোহালেও সামনে আসবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। আগামী সেই ফলাফলের দিকেই তাকিয়ে গোটা দেশ। কোন রাজ্য যাবে কার দখলে, শেষ হাসি হাসবেন কারা সেটা তো জানা যাবে কালই, কিন্তু ফলাফলের ঠিক ঠিক আগের দিন বুধধার কার্যত দম ফেলার সময় নেই মিষ্টির দোকানের কর্মচারীদের। পঞ্জাব হোক কিংবা উত্তরপ্রদেশ, দেশের এই পাঁচ রাজ্যে বুধবার দিন রাত ধরে মিষ্টি তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে।  

আগামীকাল ১০ মার্চের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সমগ্র দেশ ফুটছে উত্তেজনায়। তার মধ্যেই পঞ্জাবের অলিতে গলিতে, যে কোনও মিষ্টির দোকানেই চোখে পড়ছে লাড্ডুর পাহাড়। জয় যেই দলেরই হোক না কেন, রাজপাট যেই দখল করুন না কে মিষ্টিমুখ তো হবেই। আর তাই মঙ্গলবার রাত থেকেই পঞ্জাবের প্রায় প্রতিটি মিষ্টির দোকানেই শুরু হয়েছে কেজি কেজি লাড্ডু তৈরির কাজ। 

জানা যাচ্ছে, পঞ্জাবের প্রায় প্রতিটি রাজনৈতিক দলের সদস্যরাই মিষ্টির দোকানে কেজি কেজি লাড্ডুর  আগাম অর্ডার দিয়েছে। তাদের সেই সমস্ত অর্ডার নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে রীতিমতো হিমসিম খাচ্ছেন দোকানদার থেকে ময়রা সকলেই। 

পাঞ্জাবের হালওয়াই অ্যাসোসিয়েশনের সভাপতি নারিন্দর সিং জানিয়েছেন, ‘এই বছর, আমরা সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির বিজয় উপলক্ষে প্রচুর পরিমাণে লাড্ডুর অর্ডার পেয়েছি। এই বিশেষ লাড্ডু প্রস্তুত করার জন্য আমাদের প্রশিক্ষিত কর্মীদের মোতায়েন করা হয়েছে৷’ জানা যাচ্ছে শুধুমাত্র এই বিধানসভা নির্বাচন উপলক্ষে শুধু যে কেজি কেজি লাড্ডু অর্ডার করা হয়েছে তাই নয়, বিভিন্ন ফ্লেভারের লাড্ডুর অর্ডার এসেছে মিষ্টি বিক্রেতাদের কাছে। সেই সঙ্গে লাড্ডুগুলো সুন্দর ট্রেতে সাজিয়ে, কিংবা সুন্দরভাবে প্যাক করার জন্যেও আলাদা অর্ডার দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকেই লাড্ডু বানানোর সঙ্গে সঙ্গে সুন্দরভাবে সেগুলো প্যাক করার কাজও শুরু হয়েছে বলে খবর।  

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের