বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইশ গজে ব্য়াট হাতে বীরেন্দ্র শেওয়াগ যখন নামতেন তখন বড় বড় বোলারের ঘুম উড়ে যেত। গোটা ভারতীয় ক্রিকেট দল একদিকে আর শেওয়াগের ব্যাটিং-য়ের স্টাইল ছিল অপরদিকে। বোলারদের তুলে তুলে কভার ড্রাইভ, লং ড্রাইভ, আপার কাট মারতেন শেওয়াগ। তাঁর সেই ম্যাচগুলি আজও স্মরণীয়। বাইশ গজকে টাটা-বাই বাই অনেকদিন আগেই জানিয়েছেন তিনি। তারপরে ধারাভাষ্যকর হিসেবে ও কোচের ভূমিকায় দেখা গিয়েছিল শেওয়াগকে। এবার সেই বিষয় থেকে ইতি নিয়ে নতুন ভূমিকায় দেখা যাবে বীরুকে।

অ্যামাজনের Rise and Fall Season 2-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে শেওয়াগকে। সোশ্যাল মিডিয়ায় একটি প্রোমো ক্লিপ শেয়ার করে প্রাইম ভিডিও এই নতুন সিজনের ঘোষণা করেছে। যেখানে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে বীরেন্দ্র শেওয়াগকে। ক্রিকেট মাঠে নির্ভীক খেলার ধরন এবং মাঠের বাইরে স্পষ্টবাদী ও সোজাসাপ্টা ব্যক্তিত্বের জন্য পরিচিত এই প্রাক্তন ওপেনার এখন তাঁর নিজস্ব শৈলি নিয়ে হাজির হতে চলেছেন এই হাই-স্টেকস রিয়েলিটি শো-তে। জীবনের এই নতুন জার্নি নিয়ে শেওয়াগ জানিয়েছেন, ‘ক্রিকেট আমাকে একটা বিষয় শিখিয়েছে। শেষ বল না হওয়া পর্যন্ত কোনও ম্যাচই জেতা যায় না। আর ‘রাইজ অ্যান্ড ফল’ (Rise and Fall)-এর দ্বিতীয় সিজন সেই অনিশ্চয়তাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সঞ্চালক হিসেবে এই গেমটির যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, তা হল। এখানে সহজে জেতার কোনও সুযোগ নেই এবং কারও অবস্থানও স্থায়ী নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কেবল শীর্ষে পৌঁছানো নয়, বরং সেখানে নিজের অবস্থান ধরে রাখা। আপনাকে জানতে হবে কখন আক্রমণ করতে হবে, কখন রক্ষণাত্মক হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, খেলাটি আপনাকে বুঝে ফেলার আগেই আপনাকে বুঝে নিতে হবে তার গতিপ্রকৃতি। অর্থ, কৌশল এবং প্রতিনিয়ত বদলাতে থাকা সমীকরণের এই খেলায়।’

আরও পডুন: প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

‘রাইজ অ্যান্ড ফল’ (Rise and Fall) অনুষ্ঠানটির নিয়ম সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি স্থানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একটি বিলাসবহুল পেন্টহাউস এবং একটি বেসমেন্ট। নতুন সিজনে ১৫ জন তারকা এই শো-তে অংশ গ্রহণ করবেন এবং তাঁদের দুটি ভাগে ভাগ করা হবে। যাদের নাম দেওয়া হবে ‘রুলারস’ (শাসক) এবং ‘ওয়ার্কার্স’ (কর্মী)।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার