প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

ছাত্রদের তাড়া খেয়ে ছুটছেন প্রধান শিক্ষক, ধরে ফেলতেই শিক্ষককে মাটিতে ফেলে 'গণ প্রহার'। এবার সেই ছাত্রদের চিহ্নিত করে স্কুল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্রদের তাড়া খেয়ে ছুটছেন প্রধান শিক্ষক, ধরে ফেলতেই শিক্ষককে মাটিতে ফেলে ‘গণ প্রহার’। এবার সেই ছাত্রদের চিহ্নিত করে স্কুল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। সময় বেঁধে দিলেন ২৪ ঘণ্টা। গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের বিশেষ খাওয়াদাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধে জলপাইগুড়ি জেলা স্কুলে। স্কুলের মিড ডে মিলের ঘরে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। তা উঁকি দিয়ে দেখতেই কিছু ছাত্রকে বেধড়ক মারধর করেন প্রধান শিক্ষক। তার পাল্টা জবাব দিতেই প্রধান শিক্ষকের উপর চড়াও হয় ওই ছাত্ররা। তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় তাঁরা। স্কুলেও ভাঙচুর করে বিক্ষুব্ধ পড়ুয়ারা।

দিন কয়েক আগে জলপাইগুড়ির এই স্কুলের লজ্জাজনক ছবি দেখেছে গোটা বাংলা। এবার ‘শিক্ষাক পেটানো’র শাস্তি হিসেবে কড়া অ্যাকশন নিল রাজ্যের শিক্ষা দফতর। একদিনের মধ্যে ছাত্রদের চিহ্নিত করে তাদের টিসি ধরানোর নির্দেশ দিলেন মন্ত্রী দীপক বর্মন। জানা গিয়েছে, গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্যে স্কুল পরিদর্শন করেন শিক্ষা দফতরের পরিদর্শক দল। শিক্ষকদের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট পেশ করেন তাঁরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেই স্কুলে পা রেখেই শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, ‘প্রধান শিক্ষককে প্রহারের ঘটনা সত্যিই নিন্দনীয় ঘটনা। ওই ছাত্ররা আর স্কুলে থাকতে পারবে না। তাঁদের জলপাইগুড়ির জেলা স্কুল থেকে ছুটি দেওয়া হবে। তাঁদের জন্য অন্য স্কুলে ভর্তির সুযোগ থাকবে। কিন্তু তারা আর এই স্কুলে পড়বে না।’ পাশাপাশি স্কুলের ডিআইকে আগামিকাল শনিবারের মধ্যে ওই ছাত্রদের চিহ্নিত করে তাঁদের টিসি দেওয়ার নির্দেশ  দিয়েছেন তিনি। একই সঙ্গে অন্য স্কুলে যাতে ওই ছাত্ররা ভর্তি হতে পারে, তার জন্য অন্য স্কুলের প্রধান শিক্ষিক, শিক্ষিকাদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক