Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বাড়ি, ফ্ল্যাট কিংবা জমি কেনার স্বপ্ন অনেকেরই থাকে। আর সেই স্বপ্ন পূরণের জন্য শুভ দিন বেছে নিতে চান বহু মানুষ। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গণেশ চতুর্থীকে (Ganesh Chaturthi 2026) নতুন কাজ শুরুর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ২০২৬ সালে গণেশ চতুর্থী পড়ছে ১৪ সেপ্টেম্বর, সোমবার। ভগবান গণেশকে বিঘ্নহর্তা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে মানা হয় বলেই এই দিনে সম্পত্তি সংক্রান্ত কাজ শুরু করার চল রয়েছে।

১৪ সেপ্টেম্বর সকাল ৭ টা ৬ মিনিটে চতুর্থী তিথি শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর সকাল ৭ টা ৪৪ মিনিটে শেষ হবে। গণেশ পুজোর প্রধান সময় সকাল ১১ টা ২ মিনিট থেকে দুপুর ১ টা ৩১ মিনিট পর্যন্ত। তবে মনে রাখতে হবে, গণেশ পুজোর শুভ মুহূর্ত এবং সম্পত্তি কেনার শুভ মুহূর্ত এক নয়। সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে সকাল ৭টা ৬ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট, দুপুর ১১টা ২ মিনিট থেকে ১টা ৩১ মিনিট এবং বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়কে শুভ সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দুপুর ১১টা ২ মিনিট থেকে ১টা ৩১ মিনিটের সময়টিকে সবচেয়ে শুভ বলা হয়েছে।

আরও পড়ুন: গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এই সময়ে টোকেন মানি দেওয়া বা ক্রেতা-বিক্রেতার চুক্তি করা যেতে পারে। জমি বা প্লটের ক্ষেত্রে সকালবেলার সময়টি ভূমি পুজো বা জমি পরিদর্শনের জন্য উপযুক্ত বলে ধরা হয়। অফিস বা দোকানের ক্ষেত্রে বিকেল ৪ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টার সময় বেছে নেওয়া যেতে পারে। তবে শুভ মুহূর্তের পাশাপাশি সম্পত্তির মালিকানার দলিল, RERA রেজিস্ট্রেশন, অনুমোদিত নির্মাণ পরিকল্পনা এবং প্রয়োজনীয় NOC অবশ্যই যাচাই করতে হবে। ডেভেলপারের দেওয়া কোনও ছাড় বা প্রতিশ্রুতিও লিখিত চুক্তিতে রাখুন। শুধু শুভ দিন দেখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে আইনি ও আর্থিক দিক খতিয়ে দেখাই সবচেয়ে জরুরি।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL