‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২০২৯ অর্থাৎ পরবর্তী লোকসভা নির্বাচনের মধ্যেই গোটা দেশের ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হয়ে যাবে। মূলত ২১টি এনডিএ শাসিত রাজ্যেই এই বিধি লাগু হবে বলে আজ, রবিবার মুম্বই থেকে দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছেন শাহ। ইতিমধ্যেই উত্তরাখণ্ডে লাগু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। গুজরাত, অসম ও পশ্চিমবঙ্গ এই বিধি লাগুর পথে। মধ্যপ্রদেশের বিজেপি সরকারও ইউসিসি লাগুর বিষয়ে কাজ শুরু করেছে। তবে ২০২৯-এর মধ্যে ২১টি বিজেপি ও তার জোট শরিকদের রাজ্যে লাগু হবেই অভিন্ন দেওয়ানি বিধি। এদিন আত্মবিশ্বাসের সঙ্গে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মুম্বইয়ে দলীয় কাজের জন্য গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই তিনি বলেছেন, ‘আমরা বিভিন্ন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করেছি বা করতে যাচ্ছি। আমি নিশ্চিত যে আগামী ২০২৯-এর মধ্যে ২১টি বিজেপি-এনডিএ শাসিত রাজ্যে এই বিধি লাগু হয়ে যাবে। মুসলিম মহিলাদের স্বাধীনতা দিতে চিরতরে মুছে দেওয়া হয়েছে তিন তালাক আইন। মোদি সরকারের আমলে আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা।’

আরও পডুন: প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

অভিন্ন দেওয়ানি বিধি কথাটির অর্থ হল, বিভিন্ন ধর্ম, বিভিন্ন আচার-বিচারের মানুষের জন্য একটিই আইন। যেটা বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, সন্তানের অভিভাবকত্ব, পারিবারিক অংশীদারি ইত্যাদি বিষয়ের আইনি সীমারেখা নির্ধারণ করবে। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আদিবাসীদের এই বিধির বাইরে রাখা হয়েছে। এই বিধি লাগু করে গোটা দেশকে একটি আইনি সূত্রে গাঁথতে চাইছে বিজেপি।

মুম্বইতে সাংবাদিক বৈঠকে অমিত শাহ আরও বলেন, ‘৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিলের প্রক্রিয়াটি এক ফোঁটা রক্তপাত বা একটি গুলিও না চালিয়েই সম্পন্ন হয়েছে। কাশ্মীর এখন ভারতের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়েছে। ৯ হাজারেরও বেশি মানুষ আত্মসমর্পণ করেছে এবং আজ আমরা দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছি।’ মোদি জমানায় হওয়া অপারেশন সিঁদুর থেকে সার্জিক্যাল স্ট্রাইক সবকিছু নিয়ে প্রচারও করেছেন শাহ।

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ